১৩ জেলায় বৃষ্টি, ৩ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাষ তুলনামূলক পরিষ্কার। সঙ্গে সূর্যের তেজও কিছুটা কম। এদিন কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফে আগামী কয়েকদিনে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ মে সোমবার সকালের মধ্যে দার্জিলিংও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতসহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ মে মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং. জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
রবিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ মে সোমবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ মে মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের দু-একটি জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিনদিনে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়ায় বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া দফতর রবিবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অংশত থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে হয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার যা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫০ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৬.৯)
বহরমপুর (২৮.৬)
বাঁকুড়া (২৬.৬)
বর্ধমান (২৬)
কোচবিহার (২২.৬)
দার্জিলিং (১৩.২)
কালিম্পং (১৭)
দিঘা ( ২৬.৩)
কলকাতা (২৮.৮)
দমদম (২৭.৯)
কৃষ্ণনগর (২৭.২)
মালদহ (২৬.২)
মেদিনীপুর (২৭)
শিলিগুড়ি (২৪.৫)
শ্রীনিকেতন (২৬.৬)
সুন্দরবন ( ২৮)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৭.৫)
বহরমপুর (৪০.২)
বাঁকুড়া (৩৭.৫)
বর্ধমান (৩৯)
কোচবিহার (৩৬.৩)
দার্জিলিং
কালিম্পং (২৬.৮)
দিঘা (৩৪.৬)
কলকাতা (৩৩.৯)
দমদম (৩৪)
কৃষ্ণনগর ( ৩৭.২)
মালদহ (৩৮.৪)
মেদিনীপুর (৩৫.৫)
শিলিগুড়ি (৩৯)
শ্রীনিকেতন (৩৭)
সুন্দরবন ( ৩৫)












Click it and Unblock the Notifications