বুধবার থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন! পশ্চিমবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

বাংলাদেশ ও মায়ানমারে তাণ্ড চালাচ্ছে ঘূর্ণিঝড় মোথা। যে কারণে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আবহাওয়া। তবে তা কেটে যাবে। মধ্যে দুদিনের বিরতির পরে বুধবার থেকে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার-এর কোনও কোনও জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস দিয়এছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

 পশ্চিমবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

তবে ১৬ মে মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। আর এই পরিস্থিতি বজায় থাকবে বুধবার ১৭ মে এবং বৃহস্পতিবার ১৮ মে তেও। আর প্রথম তিন দিনে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতেও, পরের দুদিন তার কোনও পরিবর্তন হবে না।

অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 পশ্চিমবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

অন্যদিকে সেই মঙ্গলবারেই বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

১৭ ও ১৮ মে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও প্রথম তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আর পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

 পশ্চিমবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতায় সোমবার ও মঙ্গলবার আবহাওয়া শুকনো থাকলেও ১৭ মে বুধবার ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ ও মায়ানমার মুখী হওয়ার পরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে দিকে ঢুকতে শুরু করেছে। যার ফলেই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

প্রসঙ্গ ক্রমে জানিয়ে রাখা ভাল এদিনই ঘূর্ণিঝড়় মোখা বাংলাদেশ ও মায়ানমার উপকূলে ল্যান্ডফল করে। ল্যাল্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় ২১০ কিমির আশপাশে। তবে ল্যান্ডফলের পরেই এর বেগ কমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+