বেফাঁস তৃণমূলের অপর এক বিধায়ক! দলে 'করে খাওয়া'দের ঘাড় ধাক্কা দেওয়ার ডাক

বেফাঁস তৃণমূলের অপর এক বিধায়ক! দলে 'করে খাওয়া'দের ঘাড় ধাক্কা দেওয়ার ডাক

২০২১-এর নির্বাচনের দিকে যত এগোচ্ছে সময়, ততই বেফাঁস মন্তব্য বাড়ছে তৃণমূলে(trinamool congress)। আগে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর মুখে দলে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। এবার তা করলেন হুগলির হরিপালের তৃণমূল বিধায়ক বেচারামা মান্না।

বেচারাম মান্নার ক্ষোভ

বেচারাম মান্নার ক্ষোভ

এদিন হুগলিতে ছিল দলের কর্মী সভা। সেখানে তিনি বলেন, যদি পার্টিতে থেকে করে খেয়ে কর্মীদের বঞ্চিত করেন, তাহলে কর্মীরা তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সেই পরিবেশ হুগলি জেলার মধ্যে তৈরি হচ্ছে। মন্তব্য করেছেন বেচারাম মান্না। তিনি বলেন, তারা কর্মীদের মধ্যে থেকে উঠে এসেছেন। তাই কর্মীদের জ্বালা, যন্ত্রণা সব কিছু বোঝেন।

পাল্টা দিলীপ যাদব

পাল্টা দিলীপ যাদব

জেলার রাজনৈতিক মহলের মত হরিপালের বিধায়কের এই মন্তব্যে অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের হুগলি জেলার সভাপতি দিলীপ যাদব বলেছেন, দলকে শক্তিশালী করাই তাঁর কাজ। কে কী বলল, তাতে কিছু আসে যায় না। বলেছেন তিনি।

 ক্ষোভ প্রকাশ করেছিলেন উদয়ন

ক্ষোভ প্রকাশ করেছিলেন উদয়ন

মাস কয়েক আগে দিনহাটায় দলের বৈঠকে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন উদয়ন গুহ। দিনহাটার বিধায়কের অভিযোগ ছিল, তাঁকে হারানোর চক্রান্ত চলছে। তিনি আরও বলেছিলেন, যাঁরা তাঁকে হারানোর চেষ্টা করছেন, তাঁরা যেন বিকল্প হিসেবে সামনের বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতার জন্য উপযুক্ত প্রার্থী খুঁজে বের করেন। দলের একাংশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ছাড়াও চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলার অভিযোগও তিনি করেছিলেন।

 'দলবিরোধী' মন্তব্য করেছিলেন প্রবীর ঘোষালও

'দলবিরোধী' মন্তব্য করেছিলেন প্রবীর ঘোষালও

এমাসের শুরুর দিকে দলের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন হুগলির অপর বিধায়ক প্রবীর ঘোষালও। তাঁর অভিযোগ ছিল, জেলায় দলের বিভিন্ন কর্মসূচি নেওয়া হলেও, নির্বাচিত বিধায়কদের তাতে আমন্ত্রণ জানানো হচ্ছে না। তাঁর অভিযোগ ছিল, যেখানে দলকে আরও শক্তিশালী করার কথা বলা হচ্ছে, সেখানে চলছে গোষ্ঠী কোন্দল। মিছিল পাল্টা মিছিল চলছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। তিনি কটাক্ষ করে বলেছিলেন, বিড়ালকে মাছ পাহারা দেওয়ার জন্য রাখা হচ্ছে, কিন্তু মাছ নিয়েই পালিয়ে যাচ্ছে সেই বিড়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+