মুকুল ‘পদ’ পেতেই ভাঙন শুরু তৃণমূলে, পঞ্চায়েতের আগে বিজেপিতে যোগ দিলেন কারা

রাজ্য বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রবিবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দুই হাজারেরও বেশি তৃণমূল ও বামকর্মী যোগ দিয়েছেন বিজেপিতে।

মুকুল রায় দলে আসার পরও তৃণমূল ছেড়ে বিজেপির দিকে আসেননি কোনও বড় নেতা। তবে কর্মীরা লাইন দিয়ে আসছেন বিজেপিতে। মাঝে ফের তৃণমূলে ফিরে যাওয়ার হিড়িক তৈরি হলেও, মুকুল রায়কে পঞ্চায়েতের দায়িত্ব দিতেই উৎসাহী তৃণমূল কর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন বিজেপিতে। অন্তত বিজেপির রাজ্য নেতৃত্বের এমনটাই দাবি। রাজ্য বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রবিবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দুই হাজারেরও বেশি তৃণমূল ও বামকর্মী যোগ দিয়েছেন বিজেপিতে।

মুকুল ‘পদ’ পেতেই ভাঙন শুরু তৃণমূলে, পঞ্চায়েতের আগে বিজেপিতে যোগ দিলেন কারা

মুকুল রায় দলত্যাগ করার পর জানিয়েছিলেন, এখনই কোনও নেতা তাঁর সঙ্গে বিজেপিতে যোগ না দিলেও, অনেকে লাইন দিয়ে রয়েছেন, তাঁরা সময় হলেই বিজেপিতে আসবেন। তবে কর্মীরা তাঁর সঙ্গে রয়েছেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছেন। রাজ্যে একটা ভোট হলেই তৃণমূল কংগ্রেস বুঝতে পারবে, তাঁদের কী ক্ষতি হয়েছে। উপরে সব সাজানো রয়েছে, নীচের তলা ফাঁকা হয়ে গিয়েছে।

মুকুল রায় পঞ্চায়েতের দায়িত্ব নেওয়ার পর নিচুতলার কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে বলে বিজেপির দাবি। পঞ্চায়েত কৌশল স্থির করতে বিজেপির রাজ্য দফতরে বৈঠক করেন মুকুল রায়। এরপর সারা দিন ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম নথিভুক্তকরণের হিড়িক পড়ে যায়। কলকাতায় পাঁচ শতাধিক কর্মী ও উত্তর ২৪ পরগনার বনগাঁ-র ২৫০ কর্মী যোগ দেন বিজেপির রাজ্য দফতরে এসে। মালদহের তিন শতাধিক তৃণমূল ও বামফ্রন্ট কর্মীও যোগ দেন বিজেপিতে।

এরপর হাওড়ার পাঁচলায় তৃণমূলের এক ঝাঁক কর্মী-সদস্য মুকুল রায়ের হাত ধরে বিজেপি আসেন। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন মুকুল রায় স্বয়ং। উলুবেড়িয়ার উপনির্বাচনে তৃণমূলের কাছে হারলেও বিজেপির বিপুল সংখ্যক ভোটবৃদ্ধিতে উৎসাহিত কর্মীরা মুকুল রায়ের হাত ধরতে এগিয়ে আসছেন। প্রায় ১৫০০ কর্মী এদিন যোগ দেন বিজেপিতে। উল্লেখ্য, উলুবেড়িয়া কেন্দ্রের পাশেই পাঁচলায় তৃণমূলে ভাঙন পঞ্চায়েতের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পশ্চিম মেদিনীপুরের দাঁতন ও ঘাটালেও বিপুল সংখ্যক কর্মী যোগ দিয়েছেন বিজেপিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+