'আমরা' হলেন শোভন-বৈশাখী! কীভাবে অন্যের স্ত্রী অন্য আরেকজন পুরুষের নাম ব্যবহার করতে পারেন? প্রশ্ন রত্নার

আমরা হলেন শোভন-বৈশাখী! কীভাবে অন্যের স্ত্রী অন্য আরেকজন পুরুষের নাম ব্যবহার করতে পারেন? প্রশ্ন রত্নার

মধ্যরাতে বৈশাখীর চমক! ফেসবুকে বদলে গেল নাম। আজ থেকে আর আমি নই, আমরা হলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রথম পোস্টে বৈশাখী লিখলেন, আমি থেকে আমরারা পথ চলা শুরু। তবে নতুন পথ চলা শুরু বলতে কি বোঝাতে চেয়েছেন বৈশাখী তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আর এই ধোঁয়াশা কাটতে না কাটতেই আরও বড় ঘোষণা অপেক্ষা করছিল শোভন চট্টোপাধ্যায়ের তরফে। স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দান করতে চলেছেন তিনি।

রাঁচির পাগলা গারদ থেকে ছাড়া পেয়েছে

রাঁচির পাগলা গারদ থেকে ছাড়া পেয়েছে

মধ্যরাতে শোভন-বৈশাখীর আমি থেকে আমরা হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন রত্না চট্টোপাধ্যায়। বিষয়টিকে চূড়ান্ত নোংরামির পর্যায়ে শোভনবাবু নিয়ে গিয়েছেন বলে দাবি করেছেন বিধায়ক। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রত্নাদেবী বলেন, শোভনবাবু এবং উনি (বৈশাখী) পাগল হয়ে গিয়েছে। তবে ওদের মতো করে চললে আমার চলবে না। অন্য অনেক কাজ রয়েছে আমাদের। তবে তিনি এখনও দেশের আইনের উপর ভরসা রাখেন বলে জানিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। কার্যত কিছুটা মেজাজ হারিয়েই রত্নাদেবী বলেন, কীভাবে একজন অন্যের স্ত্রী অন্য আরেকজন পুরুষের নাম ব্যবহার করতে পারেন? দু'জনেই রাঁচির পাগলা গারদ থেকে ছাড়া পেয়ে এসেছে। তবে রাজ্যের মানুষ সবটা দেখছে বলে দাবি তৃণমূলে এই বিধায়কের।

সোশ্যাল মিডিয়ায় নাম বদল

সোশ্যাল মিডিয়ায় নাম বদল

আরও মজবুত হল সম্পর্ক। এক হলেন শোভন-বৈশাখী! নতুন পথ চলার বিষয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় নামে। তারপরেই সোশ্যাল মিডিয়াতে কার্যত ঝড় উঠেছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নজর রেখেছে। নাম বদলের পরেই শুভেচ্ছার বন্যা। কেউ অভিনন্দন জানাচ্ছেন তো কেউ আবার কমেন্ট করে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে নতুন পথ চলার মানে কি? তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তাহলে কী পাকাপাকি ভাবেই শোভনের সঙ্গে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হলেন বৈশাখী এই নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। যদিও বৈশাখী বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন শোভন বাবু সোশ্যাল মিডিয়ায় সচ্ছন্দ নন। সেকারণেই সোশ্যাল তাঁর নাম জুড়ে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

বৈশাখীর নামে সম্পত্তি

বৈশাখীর নামে সম্পত্তি

ফেসবুকে পোস্ট করে নতুন পথ চলা শুরু করেছেন শোভন-বৈশাখী। এরপরেই পালটা শোভনও বৈশাখীকে ফিরিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে বৈশাখীর নামে সব সম্পত্তি লিখে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর স্থাবর এবং অস্থাবর সব সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এমনই খবর শোনা যাচ্ছে। যদিও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তেমন স্পষ্ট করে কিছু বলতে চাননি। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

গোলপার্কের ফ্ল্যাট নিয়ে টানাটানি

গোলপার্কের ফ্ল্যাট নিয়ে টানাটানি

বৈশাখীকে নাকি সম্পর্ক লিখে দিয়েছেন শোভনবাবু। এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। গোলপার্কের ফ্ল্যাট নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। রত্নাদেবী বারবার দাবি করেছেণ যে জোর করে ফ্ল্যাট আটকে রেখেছেন শোভনবাবু। আর এই তরজার মধ্যেই ফ্ল্যাট ফেরত চেয়ে শোভন চট্টোপাধ্যায়কে নোটিশ দিল রত্না চট্টোপাধ্যায়ের দাদা। সাতদিনের মধ্যে ফ্ল্যাট খালি করার নির্দেশ। আইনজীবী মারফৎ গেল এই নোটিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+