মমতার নিষেধই সার, এবার বিজেপি নেতাদের জিভ কেটে নেওয়ার নিদান এক ‘ভাই’য়ের

অনুব্রত মণ্ডল এ ব্যাপারে একাই একশো ছিলেন। তিনি এই বাজে কথার রাজনীতিতে খানিক রাশ টানলেও, এবার তাঁর পাশের জেলাতেই ফের হুমকির রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠল।

দিদি যতই সাবধান করুন, কে শোনে কার কথা। তৃণমূল কংগ্রেসে বাজে কথা ও হুমকির রাজনীতি অব্যাহত। অনুব্রত মণ্ডল এ ব্যাপারে একাই একশো ছিলেন। তিনি এই বাজে কথার রাজনীতিতে খানিক রাশ টানলেও, এবার তাঁর পাশের জেলাতেই ফের হুমকির রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠল। বীরভূমের পর বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী জিভ কেটে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপিকে।

বিজেপি নেতাদের জিভ কেটে নেওয়ার নিদান তৃণমূল নেতার

শনিবার রামনগরে বিজেপির পাল্টা সভা করে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী বলেন, 'বাজে কথা বলতে এলে বিজেপি কর্মীদের জিভ কেটে নিন। বাকিটা আমরা বুঝে নেব।' বিজেপির সভা থেকে অরূপবাবুকে তোপ দাগা হয়েছিল। তার প্রত্যুত্তরে অরূপবাবু জিভ কেটে নেওয়ার নিদান দিলেন। ফলে তাঁর এই শাসানিমূলক কথাবার্তায় ফের বিতর্ক শুরু হল রাজ্য রাজনীতিতে।

শুক্রবার রামনগরে সভা করে মুকুল রায় দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা জেলা নেতৃত্বও তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে লাগামহীন আক্রমণ করেছিলেন। বিজেপি রাজ্য সভাপতি বলেছিলেন, 'পিসি-ভাইপোর মধ্যে খোলাখুলি গোলাগুলি চলছে। তার ফলে মৃত্যু হচ্ছে সাধাকণ মানুষ, ছাত্র-ছাত্রীদের। সরকার কিছুতেই সুরক্ষা দিতে পারছে না। এর থেকে দুর্দিন পশ্চিমবঙ্গে আসেননি।

এদিন তার পাল্টা সভা করে মুকুল-দিলীপদের জবাব দিলেন অরূপ চক্রবর্তীরা। কিন্তু জবাব দিতে গিয়ে তাঁকে নিতে হল সতীর্থ অনুব্রত মণ্ডলের পথ। দলের নেত্রীর বারবার নিষেধ করা সত্ত্বেও হুমকির বাণী শোনা গেল তৃণমূল নেতার গলায়। তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি।

এদিন অরূপবাবু বলেন, 'আমাদের জেলা সভাপতির বিরুদ্ধে কথা বলতে লজ্জা লাগে না মুকুল রায়দের। অরূপ খা্ঁয়ের বিরুদ্ধে বিজেপির কোনও নেতা যদি কোনও বাজে কথা উচ্চারণ করেন, তবে ওদের জিভ কেটে দেবেন। তারপর আমরা বুঝে নেব। যদি বিজেপি কোথাও গায়ের জোর দেখায়, তবে হাত-পা ভেঙে মোডিকেল ভর্তি করে দেবেন। আমরা চিকিৎসার ব্যবস্থা করে দেব। তবে কোনও মতে কুৎসা-অপপ্রচার রেয়াত করব না।'

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলা নয় বদল চাই- স্লোগানকেও ভুল বলে প্রতিপন্ন করেন তিনি। বলেন, 'সেদিন আমরা ভুল করেছিলাম বন্ধু। তবে আর ভুল নয়। এবার বদলা পরিবর্তে বদল নয়, বদলাই নিতে হবে। বিজেপির কত বড় বুকের পাটা তা আমরা দেখে নেব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+