মেরুকরণের রাজনীতি তৃণমূল করে না, তোষণের রাজনীতির অভিযোগ ভিত্তিহীন, পাল্টা তোপ পার্থর
মেরুকরণের রাজনীতি তৃণমূল করে না, তোষণের রাজনীতির অভিযোগ ভিত্তিহীন, পাল্টা তোপ পার্থর
মেরুকরণের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। বিজেপির ভার্চুয়াল সভায় সরাসরি মমতা সরকারের বিরুদ্ধে এভাবেই আক্রমণ শানিয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন,তৃণমূল মেরুকরণের রাজনীতি করে না। মানুষের জন্য রাজনীতি করে।

মেরুকরণের রাজনীতি করে না তৃণমূল
বিজেপিকে সরাসরি আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পাল্টা দাবি করেছেন তৃণমূল কংগ্রেস মেরুকরণের রাজনীতি করে না। মানুষের জন্য রাজনীতি করে। যাঁরা গণতন্ত্র রক্ষার কথা বলেন তাঁরাই সবচেয়ে বেশি সংবিধান ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন তিনি। কাজেই সংখ্যালঘু তোষণের অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন পার্থ।

অর্থনৈতিক অবরোধ করছে কেন্দ্র
রাজ্যকে টাকা দিচ্ছে না কেন্দ্র। একের পর এক বকেয়া টাকা পড়ে রয়েছে। রাজ্যকে একটা টাকাও দিচ্ছে না তারা। যাঁরা নিজেদের গরিবের সরকার বলছেন তাঁরা সব বিক্রি করে দিচ্ছেন। রাজনীতি করার জন্য তোষণের রাজনীতির অভিযোগ করছেন পার্থ চট্টোপাধ্যায়। এতো বঞ্চনার পরেও রাজ্যের মানুষের একটা টাকাও কাটেনি রাজ্য সরকার। সরকারি কর্মীরা সঠিক সময়ে বেতন পেয়েছেন। রাজ্যের সব প্রকল্পের কাজ চলছে।

লকডাউন নিয়ে সমালোচনা
১২ তারিখ লকডাউন নিয়ে সরব হয়েছিল বিজেপি। সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে কাজ করছে রাজ্য সরকার। তারপরেই সমালোচনা করে চলেছে বিজেপি। তাঁদের উচিত এই সিদ্ধান্তকে স্বাগত জানানো। কিন্তু সেটা না করে অকারণে রাজনীতি করার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি।

সংবিধান ধ্বংস করছে বিজেপি
পার্থ চট্টোপাধ্যায় পাল্টা বিজেপির বিরুদ্ধে আক্রমণে শান িদয়ে অভিযোগ করেছেন যাঁরা সংখ্যালঘু তোষণের রাজনীতির কথা বলছেন তাঁরাই দেশের সংবিধান ধ্বংস করছেন












Click it and Unblock the Notifications