বিষাক্ত গ্যাস! রসপুঞ্জে মৃত মগরাহাটের ৩ শ্রমিক, দেখুন ভিডিও

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার রসপুঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল তিন শ্রমিকের। মৃত তিনজনের বাড়ি মগরাহাটের দেউলিতে।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার রসপুঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল তিন শ্রমিকের। মৃত তিনজনের বাড়ি মগরাহাটের দেউলিতে। পুলিশ ও দমকলের তরফে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

বিষাক্ত গ্যাস! রসপুঞ্জে মৃত মগরাহাটের ৩ শ্রমিক

বেশ কয়েকদিন আগে বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের পরিকল্পনা করেন স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন নস্কর। সেই মতো সেখানে গিয়েছিলেন ওই তিন শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় কুড়ি বছর আগে তৈরি হওয়া সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়েছিলেন স্বপন বসু, নবাব আলি, নূর শেখ। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ সেখানে নামে স্বপন বসু। তিনি উঠে আসছেন না দেখে নবাব আলি, নূর শেখও সেখানে নামেন। পরে কেউই আর উঠে আসেননি। স্থানীয় বাসিন্দারা পুলিশ ও দমকলে খবর দেন।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনাস্থলে যান দমকলকর্মীরাও। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

বাড়ির মালিক মনোরঞ্জন নস্করের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+