ফের নয়ানজুলিতে বাস, বেলডাঙায় মৃত কমপক্ষে ৮
ফের নয়ানজুলিতে বাস। মৃত কমপক্ষে ৮ জন। ঘটনাটি ঘটে শনিবার ভোরে, মুর্শিদাবাদের বেলডাঙায়।
ফের নয়ানজুলিতে বাস। মৃত কমপক্ষে ৮ জন। ঘটনাটি ঘটে শনিবার ভোরে, মুর্শিদাবাদের বেলডাঙায়।

ভোরে বাসটি আসছিল মুর্শিদাবাদের বেলডাঙায়। শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বেগুনবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় নয়ানজুলিতে। বাস নয়ানজুলিতে পড়ার বিকট আওয়াজে স্থানীয় অনেকেরই ঘুম ভেঙে যায়। তাঁরাই দমকল ও পুলিশে খবর দেন। উদ্ধার কাজে হাত লাগান তাঁরাই। স্থানীয় সূত্রের জানা গিয়েছে, ছয় জনের দেহ উদ্ধার করা হয়েছে।
৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে বেলডাঙার স্থানীয় হাসপাতালে। প্রাথমিকভাবে অনুমান, ঘন কুয়াশার জেরে দুর্ঘটনাটি ঘটে।
ক্রেন এনে বাসটিকে তোলার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দিন দুয়েক আগে এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দিনের বেলায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছে নয়ানজুলিতে বাস পড়ে গিয়েছিল। সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৭ বাসযাত্রী।












Click it and Unblock the Notifications