এখনও তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম, এই আবহাওয়া কতদিন, জেনে নিন
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দুএক জায়গায় রয়েছে কুয়াশায় দাপট। সরস্বতী পুজো পর্যন্ত চলবে এমনই আবহাওয়া জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দুএক জায়গায় রয়েছে কুয়াশায় দাপট। সরস্বতী পুজো পর্যন্ত চলবে এমনই আবহাওয়া জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট ছিল টানা। তবে পশ্চিমের একাধিক জেলায় বেশ কয়েকদিন ধরে ছিল শৈত্যপ্রবাহের সতর্কতা।
পৌষ সংক্রান্তি কাটিয়ে, রাজ্য এখন সরস্বতী পুজোর পথে। তবে ঠান্ডা বজায় রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত সরস্বতী পুজো পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে।

একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের শহরগুলির সর্বনিম্ন তাপমাত্রা
- দার্জিলিং ৩ ডিগ্রি
- জলপাইগুড়ি ১০.২ ডিগ্রি
- কোচবিহার ৭.৬ ডিগ্রি ( -২)
- মালদহ ১০ ডিগ্রি (-২)
- বহরমপুর ১০.২ ডিগ্রি (-২)
- শ্রীনিকেতন ৭.৭ ডিগ্রি (-৪)
- আসানসোল ১০.১ ডিগ্রি
- বাঁকুড়া ১০.২ ডিগ্রি
- বর্ধমান ১১ ডিগ্রি
- কৃষ্ণনগর ১০ ডিগ্রি
- ডায়মন্ডহারবার ১০.৪ ডিগ্রি
- দিঘা ১০.৮ ডিগ্রি

Click it and Unblock the Notifications