নন্দীগ্রাম হাসপাতালে শুভেন্দু, ফের গণ আন্দোলন হতে সময় লাগবে না, হুঙ্কার প্রাক্তন বিধায়কের
নন্দীগ্রাম হাসপাতালে শুভেন্দু, ফের গণ আন্দোলন হতে সময় লাগবে না, হুঙ্কার প্রাক্তন বিধায়কের
নন্দীগ্রামের এক ইঞ্চি জমিতে কিনি কাউকে জায়গা দেবেন না। অনেকটা সেই তালেই এগোতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। গতকাল ভুতার মোড়ে তাঁর ধর্মীয় সভায় আসার পথে আক্রান্ত অনুগামীদের দেখতে নন্দীগ্রাম হাসপাতালে ছুটে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি আহতদের সঙ্গে কথা বলেন। তাঁেদর চিকিৎসার খোঁজ খবর নেন। তার সঙ্গে শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেছেন ১৭ জন দোষীকেই গ্রেফতার করতে হবে। নইলে গণ আন্দোলন শুরু হতে সময় লাগবে না। এই নন্দীগ্রামের মানুষকে নিয়েই গণ আন্দোলন করেছিলেন তিনি সেকথা স্মরণ করালেন তৃণমূল কংগ্রেসকে।

নন্দীগ্রাম হাসপাতালে শুভেন্দু
বুধবার সাত সকালে নন্দীগ্রাম হাসপাতালে ছুটে যান শুভেন্দু অধিকারী। সেখানে ভর্তি অনুগামীদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের চিকিৎসার খোঁজ খবর নেন। শুভেন্দুকে কাছে পেেয় আবেগ বিহ্বল হয়ে পড়েন আহত অনুগামীরা। নিজেদের ক্ষোভের কথা জানান তাঁরা। গতকাল নন্দীগ্রামে শুভেন্দুর ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে ভুতার মোড়ে তাঁদের উপর হামলা তালানো হয়েছিল। লাঠি, পাথর, দিয়ে তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। রেহাই পাননি মহিলা শিশুরাও। নন্দীগ্রাম ও তমলুক হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়।

শুভেন্দুর হুঁশিয়ারি
এই ঘটনা যাঁরা ঘটিয়েছেন তাঁদের সকলকে গ্রেফতার করতে হবে গতকালই হুঁশিয়ারি দিয়েিছলেন শুভেন্দু অধিকারী। বুধবার নন্দীগ্রাম হাসপাতালে এসেও সেই একই কথা বলেন তিনি। ১৭ জন অপরাধীকেই গ্রেফতার করতে হবে বলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু। না হলে গণআন্দোলন হতে বেশি সময় লাগবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামে তৃণমূল কার্যালয়ে হামলা
নন্দীগ্রামে তৃণমূল কার্যালয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিজেপি কর্মীরা জড়িত রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল শুভেন্দু নন্দীগ্রামে অরাজনৈতিক মঞ্চ থেকে ভুতার মোড়ের হামলার ঘটনার নিন্দা করে বলেছিলেন সব ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সেটা হতে বেশি সময় লাগবে না
খড়দহেও একই কথা বলেছেন শুঙেন্দু।

নন্দীগ্রামের সভা বাতিলে মমতাকে আক্রমণ
৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা িছল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু অখিল গিরি করোনা আক্রান্ত হওয়ায় সেই কর্মসূচি বাতিল করে তৃণমূল কংগ্রেস। মমতার কর্মসূিচ বাতিলকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, একজন আমি আসব শুনে পগার পার। মমতা তাঁর ভয়েই সভা বাতিল করেছেন বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। তবে ৮ জানুয়ারি তিনি সভা করছেন নন্দীগ্রামে সেটা বদল করেননি।












Click it and Unblock the Notifications