অমিতের আসার আগেই কেন্দ্রের বিশেষ নিরাপত্তা শুভেন্দুকে, বিজেপি যোগের ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে
অমিতের আসার আগেই কেন্দ্রের বিশেষ নিরাপত্তা শুভেন্দুকে, বিজেপি যোগের ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে
অমিত শাহের সফরে আসার আগেই কেন্দ্রের বিশেষ নিরাপত্তা শুভেন্দু অধিকারীরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জেড ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া হল শুভেন্দুকে। তারপরেই শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা আরও স্পষ্ট হতে শুরু করেছে। শুভেন্দুর উপর প্রাণঘাতী হামলা হতে পারে এই নিয়ে আগেই সরব হয়েছিলেন দাদার অনুগামীরা। রাজ্যপালের কাছে এই নিয়ে দরবারও করেছিলেন তাঁরা। এখন ২৪ ঘণ্টাই শুভেন্দুকে ঘিরে থাকবেন কেন্দ্রীয় বাহিনী। থাকবেন কমান্ডোরাও।

কেন্দ্রীয় নিরাপত্তা শুভেন্দু
তৃণমূল কংগ্রেস ছাড়ার পরের দিনই শুভেন্দু অধিকারীকে বিশেষ নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুভেন্দুকে জেট কেটাগোরির নিরাপত্তা দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা এখন শুভেন্দুর নিরাপত্তায় থাকবেন ৩০ জন কেন্দ্রীয় জওয়ান এবং ১০ জন কমান্ডো। একই সঙ্গে শুভেন্দুর সঙ্গে সবসময় থাকবে একটি বুলেট প্রুফ গাড়ি। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দুর উপর হামলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আগে থেকে। সেকারণে কেন্দ্র এই বিশেষ নিরাপত্তা প্রদান করেছে বলে মনে করা হচ্ছে।

বিজেপি যোগের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে
ধাপে ধাপে মিলে যাচ্ছে সব সমীকরণ। প্রথমে দলের সঙ্গে দূরত্ব। দলের কোনও কর্মসূচিতে যোগ না দেওয়া। তারপর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ। হলদিয়া উন্নয়ন পর্যদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা। বিধায়ক পদ থেকে পদত্যাগ। তার পরের দিন তৃণমূল ছাড়া। ঠিক তার পরের দিনই শুভেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা। ঠিক যেন ছক সাজানো ছিল। আগামিকাল অমিত শাহের সভায় যোগদান হলেই ছক সম্পূর্ণ হবে।

রাজ্যপালকে চিঠি শুভেন্দু
বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার দিনই রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাতে তিনি লিখেছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন তিনি। তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা করতে পাের রাজ্য পুলিস। এমনকী তাঁর অনুগামীদের বিরুদ্ধে মিথ্যে মামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু। সেই চিঠি প্রাপ্তির পরেই মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি দিয়ে এই নিয়ে সতর্ক করেছিলেন রাজ্যপাল।

শহরে আসছেন অমিত শাহ
শুক্রবারই শহরে আসছেন অমিত শাহ। রাতে শহরে পা রাখবেন তিনি। পরের দিন রয়েছে তাঁর একাধিক কর্মসূচি। শনিবারে অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগ দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর। তাই অমিত শহরে আসার আগেই শুভেন্দুর বিজেপিতে আসার পথ সুগম করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শুভেন্দুর হাত ধরে একাধিক তৃণমূল নেতা মন্ত্রী বিজেপিতে যোগ দিতে চলেছেন।












Click it and Unblock the Notifications