সুপ্রিম কোর্টে ফের ধাক্কা রাজ্যের, মুকুল-কৈলাশদের গ্রেফতার করা যাবে না, রক্ষা কবচ দিল শীর্ষ আদালতে

সুপ্রিম কোর্টে ফের ধাক্কা রাজ্যের, মুকুল-কৈলাশদের গ্রেফতার করা যাবে না, রক্ষা কবচ দিল শীর্ষ আদালতে

সুপ্রিম কোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের। বিজেপি নেতাদের বিরুদ্ধে করা ফৌজদারী মামলায় রক্ষা কবচ দিল শীর্ষ আদালত। মুকুল রায় কৈলাশ বিজয়বর্গীয়দের এখনই গ্রেফতার করতে পারবে না রাজ্য পুলিস। রক্ষা কবচ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ফৌজদারি মামলায় আপাতত মুকুলদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিস। বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা করেছে মমতা সরকার। তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই এই মামলা দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি নেতারা। সেই মামলার শুনানিতেই বিচারপতি সঞ্জয় কিষণ কউলের বেঞ্চ এই রায় দেয়।

সুপ্রিম কোর্টে মুকুলরা

সুপ্রিম কোর্টে মুকুলরা

রাজ্যের একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা গিয়েছে পুলিস। তাঁদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিেলন মুকুল রায় কৈলাশ বিজয়বর্গীয়রা। মুকুল, কৈলাশ সহ ৬ বিজেপি নেতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অর্জুন সিং, কৈলাশ বিজয়বর্গীয়, পবন সিং, সৌরভ সিং, কবীর শঙ্কর বোস এবং মুকুল রায় আদালতে তাঁদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেগুলি একটি পৃথক এজেন্সির হাতে গিয়ে তদন্ত করানোর দাবি জানিয়েছেন তাঁরা।

সুপ্রিম কোর্টে জয় মুকুলদের

সুপ্রিম কোর্টে জয় মুকুলদের

বঙ্গের ৬ বিজেপি নেতার আবেদনের শুনানি ছিল আজ। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষণ কউলের বেঞ্চ শুক্রবার মুকুল রায়দের আবেদনের প্রেক্ষিতে এই রক্ষা কবচ দিয়েছে। অর্থাৎ এবার আর রাজ্য পুলিস মুকুল রায়দের গ্রেফতার করতে পারবে না বা সহজে পদক্ষেপ করতে পারবে না। প্রসঙ্গত উল্লেখ্য অর্জুন সিংয়ের বিরুদ্ধে অর্থিক দুর্নীতি মামলা, মুকুল রায়ের বিরুদ্ধে তৃণমূল সাংসদ খুনের মামলায় চার্জশিট দিয়েছে সিআইডি। অন্যদিকে উত্তরকন্যা অভিযানে কৈলাশ বিজয়বর্গীয়দের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সবকটি জামিন অযোগ্য ধারায় মামলায় করা হয়েছিল। সেকারণেই গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতারা।

ঘুঁটি সাজাচ্ছে বিজেপি

ঘুঁটি সাজাচ্ছে বিজেপি

একুশের ভোটে রীতিমতো ঘর গুছিয়ে ময়দানে নামছে বিজেপি। শুভেন্দু অধিকারীর মতো প্রথম সারির প্রভাবশালী নেতাকে দলে টানছে বিজেপি। তার জেরে তৃণমূলে এক প্রকার ধস নেমেছে। একের পর এক তৃণমূল কংগ্রেস বিধায়ক দল ছাড়তে শুরু করেছেন। তার পরে সুপ্রিম কোর্টে রক্ষা কবচ এবং বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে একেবারে দাবার ছক সাজিয়ে বসেছেন অমিত শাহরা।

রাজ্য আসছেন অমিত শাহ

রাজ্য আসছেন অমিত শাহ

শুক্রবারই রাজ্যে আসছেন অমিত শাহ। চাণক্যের শহরে পা রাখার আগেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। সুপ্রিম কোর্টে বিজেপি নেতাদের রক্ষা কবচ প্রাপ্তিতে আরও সুর চড়াবেন বিজেপি নেতারা তাতে কোনও সন্দেহ নেই। তারমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তলব করে ফেলেছে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিসের ডিজিকে। তার পরেই আবার একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা তৃণমূল ছাড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+