১৩ ঘন্টা পর উদ্ধার সোনারপুরের অপহৃত ছাত্রী, টানা জিজ্ঞাসাবাদ
অপহরণের ঘটনার ১৩ ঘণ্টা পর অপহৃত ছাত্রীকে উদ্ধার করল পুলিশ। উদ্ধারের পর থানায় ছাত্রীর সহ্গে দফায় দফায় কথা বলছে সোনারপুর থানার পুলিশ।
অপহরণের ঘটনার ১৩ ঘণ্টা পর অপহৃত ছাত্রীকে উদ্ধার করল পুলিশ। উদ্ধারের পর থানায় ছাত্রীর সঙ্গে দফায় দফায় কথা বলছে সোনারপুর থানার পুলিশ।

শনিবার রাত সাড়ে নটা নাগাদ অপহরণ। আর রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ সোনারপুর তেমাথার মোড় থেকে উদ্ধার। কিছুটা হাফ ছেড়ে বাঁচে সোনারপুর থানার পুলিশ।
শনিবার রাতে অপহরণের অভিযোগ পাওয়ার পরেই সম্ভাব্যস্থানগুলিতে তল্লাশি চালায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, অপহরণের পর খেয়াদায় নির্মীয়মাণ বাড়িতে নিয়ে গিয়ে তোলা হয় অপহৃত ছাত্রীকে। সেই খবরও পেয়ে গিয়েছিল পুলিশ। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। ইতিমধ্যেই অভিযুক্তের দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। যদিও অভিযুক্ত ছাত্রীর প্রাক্তন প্রেমিক প্রসূণ রং-এর পরিবার অপহরণের অভিযোগ অস্বীকার করেছে বলেই জানিয়েছে পুলিশ।

রাতের তল্লাশি কোথাও ছাত্রীর খোঁজ না পাওয়া গেলেও, কী ভাবে সকালে ওই ছাত্রী সোনারপুর তেমাথার মোড়ে এল তা জানতে ছাত্রীকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা।
শনিবার রাত সাড়ে নটা নাগাদ বারুইপুরে মোবাইলের শোরুমে কাজ সেরে টোটোয় চেপে বাড়ি ফিরছিল সোনারপুরের ওই ছাত্রী। পথে একটি বোলেরো গাড়িতে করে বেশ কয়েকজন আসে। টোটোচালক বাধা দিতে গেলে তাঁর মাথায় রিভলবার ঠেকিয়ে ছাত্রীকে গাড়িতে তুলে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়েই ছাত্রীর পরিবার প্রাক্তন প্রেমিক প্রসূণ রং-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ে করে। রাতেই ছাত্রীর সন্ধানে অভিযান শুরু করে পুলিশ।












Click it and Unblock the Notifications