হঠাৎ একদল যুবকের তাড়া উচ্চমাধ্যমিকের ছাত্রকে, শেষমেশ দেহ মিলল পুকুরে
অভিযোগ, স্থানীয় একদল যুবক মিলে তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে হাবড়ার ছাত্রকে। তারপর দেহ লোপাট করতেই পুকুরে ফেলে যায় তারা।
রাতভর নিখোঁজ থাকার পর উচ্চমাধ্যমিকের ছাত্র জয় দেবনাথের মৃতদেহ উদ্ধার হয়েছিল পুকুর থেকে। তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার নিবৃত্তি হল না এখনও। অভিযোগ, স্থানীয় একদল যুবক মিলে তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। তারপর দেহ লোপাট করতেই পুকুরে ফেলে যায় তারা। এই ঘটনার তদন্তে নেমে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু জয়ের মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশও।

উত্তর ২৪ পরগনার হাবড়ার সংহতি এলাকার বাসিন্দা জয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল সে। শেষবার তাঁকে দেখা গিয়েছিল, বাড়ি থেকে কিছু দূরে প্রাথমিক স্কুলের বারান্দায় কয়েকজন বন্ধুর সঙ্গে গল্প করতে। সে সময়ই তাকে কয়েকজন যুবক তাড়া করে। সেই তাড়া খেয়ে পালিয়ে যায় জয়। এ প্রসঙ্গে উঠে আসে মহিলা সংসর্গের কথা। তিন বন্ধুর সঙ্গে সেখানে তিন বান্ধবীও স্কুল মাঠে উপস্থিত ছিল বলে জানতে পারা গিয়েছে।
তাড়া খাওয়ার পর রাতভর আর বাড়ি ফেরেনি সে। কী কারণে ওই যুবকের দল তাকে তাড়া করেছিল। কেনই বা সে পালিয়ে গেল, তা জানতে পারা যায়নি। এদিকে রাতভর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা জয়ের খোঁজে বের হয়। কিন্তু কোথাও কোনও খোঁজ মেলেনি তার। শেষে সকালে দেখা যায় তাঁর দেহ স্থানীয় একটি পুকুরে ভাসছে। জয়ের মৃত্যুতে হাবড়ার সংহতি এলাকায় শোকের ছা্য়া নেমে আসে।
এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠায়। অভিযোগ তাকে পিটিয়ে মারা হয়েছে। তারপর তাকে পুকুরে ফেলে যাওয়া হয়। জয় ছাত্র হিসেহবে খুব মেধাবী ছিল। কী এমন ঘটনা ঘটল, তাকে কয়েকজন যুবক তাড়া করল এবং পরদিন তার দেহ উদ্ধার হল পুকুর থেকে, তা নিয়েই এখন ধন্দ। পুলিশ খতিয়ে দেখছে এই মৃত্যুর পিছনে কারণ কী। পুলিশ তদন্তে নেমে দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে।












Click it and Unblock the Notifications