'আমার একটাই পার্টি মিউজিক পার্টি', বিজেপিতে যোগদানে জল্পনা ওড়ালেন পণ্ডিত অজয় চক্রবর্তী

'আমার একটাই পার্টি মিউজিক পার্টি', বিজেপিতে যোগদানে জল্পনা ওড়ালেন পণ্ডিত অজয় চক্রবর্তী

'আমার একটাই পার্টি, মিউজিক পার্টি', অমিত শাহের সফর ঘিরে বিজেপিতে যোগদানের জল্পনা ওড়ালেন পণ্ডিত অজয় চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য পণ্ডিতজির বাড়িতে গিয়ে অমিত শাহ বঙ্গের বুদ্ধিজীবিদের পাশে পেতে চাইছেন বলে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। তারপরেই অজয় চক্রবর্তীর এই মন্তব্যে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে। সকাল থেকেই তাঁর বাড়ির সামনে ভিড় করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রসঙ্গত এদিন অর্জুন সিং হাজির ছিলেন পণ্ডিতজির বাড়িতে অমিত শাহকে স্বাগত জানানোর জন্য। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কাছে গান শুনতে আসছেন এর থেকে বড় কিছু নেই বলেই এদিন জানিয়েছেন অর্জুন চক্রবর্তী।

পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে অমিত শাহ

পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে অমিত শাহ

দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে যান অমিত শাহ। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। শিল্পীর ছাত্রছাত্রীরে গান শোনেন। সেখানে অমিত শাহের সঙ্গে ছিলেন বাবুল সুপ্রিয়, মুকুল রায় সহ একাধিক প্রথম সারির বিজেপি নেতা। বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে ইজেডসিসির পথে রওনা হয়ে যান িতনি।

জল্পনা ওড়ালেন পণ্ডিতজি

জল্পনা ওড়ালেন পণ্ডিতজি

হঠাৎ করে কলকাতা সফরে এসে অমিত শাহ কেন তাঁর বাড়িতে যাচ্ছেন এই নিয়ে জল্পনা বেড়েছিল রাজনৈিতক মহলে। অজয় চক্রবর্তীও বিজেপিতে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন শুরু হয়ছিল। বঙ্গে বুদ্ধিজীবীদের পাশে পেতেই অমিত শাহের অজয় চক্রবর্তীর বাড়িতে যাওয়া এমনই গুঞ্জন শুরু হয়। যদিও তাতে জল ঢেলে দিয়েছেন পণ্ডিতজি। তিনি বলেছেন আমার একটাই পার্টি মিউজিক পার্টি। আর কোনও পার্টি নেই। বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম কোনও পার্টিই তিনি করেন না।

দক্ষিণেশ্বরে পুজো দিলেন অমিত শাহ

দক্ষিণেশ্বরে পুজো দিলেন অমিত শাহ

বাংলা সফরের দ্বিতীয় দিনে ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের। সকালেই িতনি দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেন। সেখানে প্রসাদ খান। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ অভিযোগ করেছেন বাংলার চেতনাভূমিতে তোষণের রাজনীতি চলছে। বাংলার হারানো গৌরব ফিরে আসুক। এই প্রার্থনাই তিনি ভবতারিণীর কাছে করেছেন।

মতুয়ার বাড়িতে মধ্যেহ্ন ভোজ

মতুয়ার বাড়িতে মধ্যেহ্ন ভোজ

গতাকাল আদিবাসী পরিবারে মধ্যাহ্ন ভোজন করার পর আজ মতুয়া বাড়িতে মধ্যেহ্ন ভোজন করবেন অমিত শাহ। নিউটাউনে মতুয়া সংঘের মন্দিরেও যাবে তিনি। সেখানে জনসংযোগ করার কথা বিজেপির সেনাপতি অমিত শাহের। এই নিয়ে তৃণমূল কংগ্রেস মতুয়া ভোট রাজনীতির অভিযোগ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+