‌ভোটের ময়দানে ব্যক্তিগত জীবন প্রভাব ফেলে না, যশকে নিয়ে‌ স্পষ্ট জবাব নুসরত জাহানের

যশকে নিয়ে‌ স্পষ্ট জবাব নুসরত জাহানের

টলিউডে এখন কান পাতলেই শোনা যাচ্ছে নুসরত জাহান ও যশ দাশগুপ্তের প্রেমের গল্প। অন্যদিকে নিখিল জৈনের সঙ্গে বনিবনা হচ্ছে না তৃণমূল কংগ্রসের সাংসদের। যদিও এখনও কোন সংবাদই নিশ্চিত করে নিখিল বা নুসরত কারোর থেকেই জানতে পারা যায়নি।

‌ভোটের ময়দানে ব্যক্তিগত জীবন প্রভাব ফেলে না, যশকে নিয়ে‌ স্পষ্ট জবাব নুসরত জাহানের


এক সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিতে গিয়ে নুসরত জানিয়েছেন যে তাঁকে সবসময় সকলে যাচা করতে চায়। তিনি আর ট্রায়ালে দাঁড়াতে পারবেন না। যশের সঙ্গে বন্ধুত্ব ও নিখিলের সঙ্গে দুরত্ব বেড়ে যাওআর প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, '‌আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে কার সঙ্গে ছবি পোস্ট করব এবং ব্যক্তিগত জীবনে কার সঙ্গে থাকব তা সম্পূর্ণই আমার নিজস্ব সিদ্ধান্ত।’‌ প্রসঙ্গত সম্প্রতি নুসরত রাজস্থান গিয়েছিলেন এবং কাকতালীয়ভাবে যশও রাজস্থানের ছবি দেন তাঁর সোশ্যাল মিডিয়াতে। এ নিয়ে অবশ্য নুসরত স্পষ্ট করে কিছু জানাননি। যদিও নুসরত ও যশের জবাবের মধ্যে কোনও মিল নেই।

টলি পাড়ায় এখন জোর চরর্চা শুরু হয়েছে এসওএস কলকাতা ছবির শুটিং করার সময়ই নাকি যশ–নুসরত কাছাকাছি আসেন। এমনকী নুসরতের জন্মদিনেও নিখিল তাঁকে কোনও শুভেচ্ছা জানাননি। না, এ প্রসঙ্গ একেবারে এড়িয়ে নুসরত বরং জানিয়েছেন যে এখন তিনি নির্বাচনের প্রচারে মনোযোগ দিতে চান। তাঁর মতে সোশ্যাল মিডিয়া ও ব্যক্তিগত জীবনের প্রভাব ভোটে পড়ে না। তাই এখন নুসরতের ফোকাস আসন্ন নির্বাচন।

সম্প্রতি শাখা–সিঁদুর পরে নুসরতকে দক্ষিণেশ্বর মন্দিরে যেতে দেখা গিয়েছে। সঙ্গী ছিলেন সেই যশ দাশগুপ্ত। যদিও পরে জানা যায় যে সেই ছবি আসলে গত বছরের ১৬ ডিসেম্বরের। তবে এই ছবি নিয়েই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। নিখিল ও নুসরত তবে কি যশের কারণেই আলাদা থাকছেন, এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চলিউডে। নুসরত যদিও জানান, আপতত কাজে মন দিতে চান তিনি। খুব শীঘ্রই মুক্তি পাবে ব্রাত্য বসু পরিচালিত 'ডিকশনারি’। তাতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন নুসরত। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+