মমতাকে মাত দিতে এবার বিজেপি অস্ত্র করতে চায় প্রবাসী বাঙালিদের! 'বহিরাগত' বিতর্কের পর এবার কোন ইয়র্কার পদ্মশিবিরের
রাজ্য়ে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবেই হোক, বা বিদেশে, ভিন রাজ্যে তাক লাগানো কাজের সুযোগ পেয়েই হোক, বাংলার বাইরে বহু বাঙালিই থেকে গিয়েছেন। এবার এই প্রবাসী বাঙালিদের পাশে পেতে ২০২১ বাংলা বিধানসভা ভোটের আগে রীতিমতো অঙ্ক কষে এগোচ্ছে বিজেপি । প্রশ্ন উঠতেই পারে যে , বিদেশ থেকে এই এই বাঙালিরা কি রাজ্যে ভোট দেবেন , বা মিছিলে পা রাখবেন? এর উত্তর জানতে নজর রাখা যাক বিজেপির সাম্প্রতিক পরিকল্পনায়।

কোন গেমপ্ল্যানে বিজেপি?
এক জনপ্রিয় বাংলা দৈনিকের খবর বলছে, প্রবাসী বাঙালিদের এই অতিমারীর আবহে আকর্ষণ করতে বিজেপি ভার্চুয়াল সভা আয়োজন করতে চলেছে। এই প্রবাসী বাঙালিদের টেনে নিয়ে বিজেপিতে কার্যত পর পর এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনায় পদ্মক্যাম্প। আর তার লক্ষ্যেই শুরু হয়েছে কর্মপ্রক্রিয়া। এই কর্মসূচির নামই 'এনআরআই ফর সোনার বাংলা'।

কেন প্রবাসীদের কাছে চাইছে বিজেপি?
তৃণমূল যেখানে স্থানীয় দল হিসাবে বাঙালিদের কাছে বিজেপির 'বহিরাগত' ভাবমূর্তি তুলে ধরতে চাইছে, সেখানে বিজেপি প্রবাসী বাঙালিদের দিয়ে নিজের প্রতি সমর্থন আদায়ের রাস্তায়। যার হাত ধরে একটা শ্রেণির ভোট বিজেপি পকেটে পুরতে চাইছে। যা এর আগে হয় তৃণমূলের নয় বামেদের ছিল। প্রথমত প্রবাসীদের তরফে বিজেপি সম্পর্কে ইতিবাচক বার্তা গেলে , তার প্রভাব বাংলায় বহু ঘরে পড়বে। অন্যদিকে, বাংলার কর্মসংস্থানের কী পরিস্থিতি, তার চেহারা তুলে ধরাটা বিজেপির কাছে আরও সহজ হবে।

কীভাবে চলছে পরিকল্পনা?
জানা গিয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে রাজ্যস্তরে একটি তালিকা তৈরি হয়েছে। যে তালিকায় বহু এমন প্রবাসী বাঙালির খোঁজ পেয়েছে পদ্মক্যাম্প, যাঁরা বিদেশে থেকে বিজেপির পক্ষে সমর্থন দিতে রাজি। আর এঁদের দিয়েই ২০১৪, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি চেনা স্ট্র্যাটেজিতে খেলতে চাইছে।

কোন পথে বিজেপির ইয়র্কার!
লোকসভা ভোটে ২০১৪ সালে ও ২০১৯ সালে অনাবাসী ভারতীয়দের সমর্থনকে কাজে লাগানোর উদ্যোগ নিতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। ২০১৪এর সময় মোদীর ভাষণের টার্গেট , এবং ২০১৯ সালের আগে বিভিন্ন বিদেশ সফরে গিয়ে অনাবাসী ভারতীয়দের সঙ্গে যোগস্থাপনে বিজেপির তকফে মোদী কার্যত মাত দেন বাকি পার্টিদের। দেশের ভোটব্যাঙ্ক রাজনীতিতে এই অনাবাসী ভারতীয়দের বিপুল প্রভাব ২০১৯ লোকসভায় পড়ে বলে বহু রাজনৈতিক বিশেষজ্ঞ জানান। আর সেই ফর্মুলা নিয়ে এবার বাংলায় বিজেপি।

বাংলার ভোট ও অনাবাসী ফ্যাক্টর
বিজেপির তরফের দাবি, অনাবাসী সমর্থন ফ্যাক্টরকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে বিজেপি বড় ভোটব্যাঙ্ক সমর্থন পাবে। দেখা গিয়েছে ২৫ হাজার অনাবাসী ভারতীয় যদি প্রতি ১০ জনকেও প্রভাবিত করেন, তাহলে বিজেপির কার্যত বাংলার বুকে কল্লা ফতে!












Click it and Unblock the Notifications