'বাংলার নতুন সারথি', বদলের ইঙ্গিত দিয়ে শুভেন্দুর নামে নতুন হোর্ডিয়ে ছয়লাপ শহর

'বাংলার নতুন সারথি', বদলের ইঙ্গিত দিয়ে শুভেন্দুর নামে নতুন হোর্ডিয়ে ছয়লাপ শহর

অমিত শাহ কলকাতায় পা রাখার আগেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে শহরে। পারত পতনের হাওয়ার সঙ্গে বদলের হাওয়ার ইঙ্গিত শহরের মোড়ে মোড়ে। 'বাংলার নতুন সারথি' হোর্ডিংয়ে ছয়লাপ গোটা শহর।শুভেন্দুর ছবি দিয়ে দাদা আমরা তোমার সাথে আছি লিখে হোর্ডিং পড়েছে শহরের রাস্তায় রাস্তায়। সূত্রের খবর শুভেন্দু বিজেপিতে যোগ দেবেন ১৯ তারিখ অর্থাৎ আগামিকাল। তার আগেই উত্তাপ চড়তে শুরু করেছে রাজনৈতিক মহলে।

শুভেন্দুর নামে নতুন পোস্টার

শুভেন্দুর নামে নতুন পোস্টার

অমিত শাহ শহরে আসার আগেই বদলাতে শুরু করেছে বঙ্গের রাজনৈতিক সমীকরণ। তার ইঙ্গিত মিলেছে শহরে নতুন হোর্ডিংয়ে। 'বাংলার নতুন সারথি' হোর্ডিংেয় ছয়লাপ গোটা শহর। তাতে শুভেন্দুর ছবি দিয়ে লেখা হয়েছে আমরা তোমার সঙ্গে আছি। শহরের ছয় জায়গায় পড়েছে এই হোর্ডিং। রাসবিহারী, টালিগঞ্জ, বেহালা, যাদবপুর, গোলপার্ক, গড়িয়াহাট।

জেলায় জেলায় পোস্টার

জেলায় জেলায় পোস্টার

শুধু শহরে নয় জেলাতেও পড়েছে শুভেন্দুর নামে পোস্টার। ব্যারাকপুরের লালকুঠি, বাদুডড়িয়া, খড়গপুরেও শুভেন্দুর নামে পোস্টার পড়েছেষ খড়গপুরে শুভেন্দুর ছবিতে লেখা হয়েছে ভূমিপুত্র। প্রসঙ্গত মেদিনীপুরে অমিত শাহের সভাতেই শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার কথা। তার আগেই শহরের উত্তাপ চড়তে শুরু করেছে। এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েেছ রাজনৈিতক মহলে।

শুভেন্দুকে বিশেষ নিরাপত্তা

শুভেন্দুকে বিশেষ নিরাপত্তা

ইতিমধ্যেই কেন্দ্রের বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এখন জেড ক্যাটাগোরির নিরাপত্তা পাবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে সব সময় থাকবেন ৩০ জন কেন্দ্রীয় জওয়ান। থাকবে ১০ জন কমান্ডো। এছাড়া থাকছে বুলেট প্রুফ গাড়িও। সব সময় এখন শুভেন্দুর সঙ্গে থাকবে এই নিরাপত্তা। শুভেন্দুর উপর হামলা হতে পারে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তারপরেই এই নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

রাজ্যে আসছেন অমিত শাহ

রাজ্যে আসছেন অমিত শাহ

শুক্রবারই রাজ্যে আসছেন অমিত শাহ। রাতে কলকাতায় নামবেন তিনি। থাকবেন নিউটাউনের একটি হোটেলে। পরেরদিন রয়েছে একাধিক কর্মসূিচ। সকালে শহরেই একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর হেলিকপ্টারে তিনি রওনা হয়ে যাবেন পশ্চিম মেদিনীপুর। দুপুরে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করবেন অমিত শাহ। তারপরেই রয়েছে অমিতের সেই হাইভোল্টেজ সভা। সেখানেই শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+