ভোটের আগে নতুন ঘোষণা! বেকার যুবকদের জন্য চালু নয়া প্রকল্প, কত টাকা পাবেন? কী করে আবেদন করবেন? জানুন বিস্তারিত

বিধানসভা ভোটের আগেই রাজ্যের বেকার তরুণদের জন্য এক নতুন প্রকল্পের ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে, প্রকল্পের নাম 'বাংলার যুব সাথী'। এই প্রকল্পে যেসমস্ত যোগ্য বেকার যুবকরা আছেন তাঁরা মাসে ১,৫০০ টাকা করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত ভাতা পাবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, যে সমস্ত যুবকরা মূলত চাকরি খুঁজে চলেছেন সেই সমস্ত তরুণদের এই চাকরি খোঁজার সময়ে আর্থিক সহায়তার জন্য এই অর্থ দেওয়া হবে। যেহেতু মহিলাদের এখন জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রয়েছে, তাই 'বাংলার যুব সাথী' প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে বেকার যুবকদের পাশে দাঁড়ানোই সরকারের একমাত্র লক্ষ্য।

কারা আবেদন করতে পারবেন?

এই প্রকল্পে আবেদন করতে হলে প্রার্থীর অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। যারা লক্ষ্মীর ভাণ্ডার অথবা যুবশ্রী সহ রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক ভাতা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না। তবে পড়াশোনার স্কলারশিপ অথবা বৃত্তি থাকলে তা বাধা হবে না।

আবেদন করবেন কীভাবে?

আবেদনটি অনলাইন না অফলাইনে হবে, সে বিষয়ে এখনও কোনও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে যে, আধার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লাগবে।

এদিকে আবার, যুবশ্রী প্রকল্পের সুবিধাভোগীরা নতুন এই প্রকল্পে আবেদন করতে পারবেন কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সরকার জানিয়েছে যে, চতুর্থবার ক্ষমতায় ফিরলে ১৫ আগস্ট থেকে এই প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+