ভিনরাজ্যে কি সরবে নারদ মামলা? গোটা রাজ্যের নজর সোমবার লার্জার বেঞ্চের নির্দেশের উপর
খাটল না প্রভাবশালী তত্ব, ভিন রাজ্যে সরছে না নারদ মামলা, হাইকোর্টে খারিজ সিবিআইয়ের
নারদ স্টিং অপারেশন মামলা এখনও ঝুলে। সিবিআইয়ের প্রভাবশালী তকমা কি ধোপে ঠিকবে? মামলা কি যাবে অন্য রাজ্যে? জানতে নজর রাখতে হবে সোমবার লার্জার বেঞ্চের নির্দেশের উপর।

নারদ মামলায় গৃহবন্দি চার নেতা
নারদ স্টিং অপারেশন মামলায় গৃহবন্দি করা হল ধৃত চার নেতাকে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে এক বিচারপতি তাঁদের জামিন মঞ্জুর করেন। কিন্তু ভার প্রাপ্ত প্রধান বিচারপতি তাতে রাজি হননি তিনি গৃহবন্দির নির্দেশ দেন। ধৃতদের শারিরীক অবস্থার কথা মাথায় রেখেই তাঁদের গৃহবন্দি রাখার নির্দেশ দেন ভার প্রাপ্ত প্রধান বিচারপতি। দুই বিচারপতির মতানৈক্যর জেরেই জামিন আটকে যায় গৃহবন্দি থাকার নির্দেশই বহাল হয়েছে।

বাড়ি ফিরছেন ফিরহাদ
ফিরহাদ হাকিম আজই বাড়ি ফিরবেন বলে জানা গিয়েছে। প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই তাঁকে বের করা হবে। বাড়িতেই তিনি গৃহবন্দি থাকবেন। অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় তাঁরা হাসপাতালেই থাকবেন না বাড়ি ফিরবেন সেটা আদলত এবং হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

বাড়ি থেকেই কাজ
নারদ কাণ্ডে গ্রেফতার ২ মন্ত্রী বাড়ি থেকেই সব কাজ করতে পারবেন বলে জানিয়েছে আদালত। বাড়িতে থেকেই সব সরকারি কাজ পরিচালনা করতে পারবেন দুই মন্ত্রী। তবে পুরোটাই করতে হবে ভার্চুয়ালি। কোনও সরকারি আধিকারীক তাঁদের সঙ্গে দেখা করতে পারবেন না। মন্ত্রী নিজেও বাড়ির বাইরে বেরোতে পারবেন না। তবে সবরকম চিকিৎসা পরিষেবা তাঁরা পাবেন।

সিবিআই-এর আর্জি খারিজ
মন্ত্রী এবং নেতাদের গ্রেফতারির দিন সিবিআইয়ের দফতরে রীতিমতো বিক্ষোভ হয়েছিল। পাথর ছোড়া হয়েছিল বলে অভিযোগ। তাকে অস্ত্র করেই আদালতে িসবিআইয়ের তরফে আর্জি জানানো হয়েছিল, বাইরের রাজ্যে যেন এই মামলা নিয়ে যেতে দেওয়া হয়। প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া ব্যহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।












Click it and Unblock the Notifications