মমতার মিথ্যাবাদী সরকার! রাজ্যে আইনের শাসন নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন মুকুল

নিয়ম না মানাই বাংলার নিয়ম, মমতার রাজ্যে আইনের শাসন উধাও, কটাক্ষ মুকুলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করে ফের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন মুকুল রায়। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পর মুকুল রায় বলেন, বাংলায় জঙ্গলরাজ চলছে তা প্রমাণিত। এবার মনে হচ্ছে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা জরুরি। এত মিথ্যাবাদী সরকার আমার জীবনে দেখিনি।

নিয়ম না মানাই বাংলার নিয়ম, বললেন মুকুল

নিয়ম না মানাই বাংলার নিয়ম, বললেন মুকুল

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মুকুল রায় বলেন, বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে তৃণমূল। পশ্চিমবাংলায় আইনের শাসন নেই। নাড্ডার জন্য যথেষ্ট নিরাপত্তারক্ষী ছিল না। গতকাল শিরাকোলে পুলিশের দেখা মেলেনি। ওইদিন যা হয়েছে, মনে হচ্ছে নিয়ম না মানাই বাংলার নিয়ম হয়ে উঠেছে।

বাংলায় আইনের শাসন নেই, মমতাকে নিশানা

বাংলায় আইনের শাসন নেই, মমতাকে নিশানা

মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিন জেপি নাড্ডাকে কটাক্ষ করে ‘চাড্ডা, নাড্ডা, ফাড্ডা, ভাড্ডা' মন্তব্য করেছেন। তার এই ধরনের কথাবার্তা নিয়ে মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই এমনটা করে থাকেন। আর বাংলার এমন অবস্থা তাতে বলা যায় বাংলায় আইনের শাসন নেই। পুরো আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।

তৃণমূলের হামলা নিয়ে আশঙ্কা প্রকাশ মুকুল রায়ের

তৃণমূলের হামলা নিয়ে আশঙ্কা প্রকাশ মুকুল রায়ের

বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায় বলেন, শিরাকোলে যেভাবে হামলা চালিয়েছে তৃণমূল, তাতে কৈলাশ বিজয়বর্গীয়র লিগামেন্ট ছিঁড়েছে, আমার হাতটা ভেঙে দেওয়া হয়েছে। আর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যদি বুলেটপ্রুফ গাড়িতে থাকতেন, তাঁর প্রাণসংশয় হত। গুরুসহায় তা হয়নি।

বিজেপির তরফে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল

বিজেপির তরফে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভার আগে ডায়মন্ডহারবারের শিরাকোলে বিজেপির টাউন সভাপতিসহ একাধিক নেতার ওপর হামলা করা হয় বলে অভিযোগ। বিজেপির তরফে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। বিধানসভা ভোটের আগে নাড্ডার এই সফরে হামলার ঘটনার পর দুপক্ষের বাদানুবাদ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+