নাড্ডার কনভয়ে হামলায় অমিত শাহের দফতের রাজ্যপালের রিপোর্ট যেতেই ডিজিপি, মুখ্যসচিবকে দিল্লি তলব

রাস্তার দুই ধার থেকে মুহূর্মুহূ ইট বৃষ্টি শুরু হয়। ধেয়ে আসতে থাকে পতাকা লাগানোর লাঠি। ভাঙতে থাকে বিজেপি নেতাদের একের পর এক গাড়ির কাঁচ। সভায় থাকা বিজেপি কর্মীরা ততক্ষণে আক্রান্ত। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় প্রবেশ করতে এমনই ছবি দেখা যায়। এই পরিস্থিতি নিয়ে এবার রাজ্যপালের চিঠি গেল স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে।

রাজ্যপালের রিপোর্ট

রাজ্যপালের রিপোর্ট

নাড্ডার কনভয়ে হামলা নিয়ে রাজ্যপালের রিপোর্ট পৌঁছেছে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। গতকাল ডায়মন্ড হারবারের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যপাল মুখ্য সচিব ও ডিজিপির সঙ্গে বৈঠক করেন। আর সেই বৈঠকে পাওয়া উত্তরে রাজ্যপাল অসন্তুষ্ট বলে জানান।

 সূত্রের দাবি কী?

সূত্রের দাবি কী?

সূত্র মারফৎ জানা যাচ্ছে নাড্ডার কনভেয় হামলা নিয়ে রাজ্যপাল অসন্তোষ প্রকাশ করেই চিঠি দিয়েছেন শাহের দফতের। তিনি জানিয়েছেন যে , যা ঘটেছে তার দায় তিনি রাজ্যসরকারের উপর চাপিয়েছেন বলে খবর। এমনও শোনা গিয়েছে, যে রাজ্যের নিরাপত্তার খামতি ঘিরেই রিপোর্টে একাধিক তথ্য উল্লেখ করেছেন রাজ্যপাল। যদি ঘটনার সত্যতা এখনও প্রকাশিত হওয়া বাকি!

স্বরাষ্ট্রমন্ত্রকের ডাক

স্বরাষ্ট্রমন্ত্রকের ডাক

এদিন রাজ্যপালের রিপোর্টচ পেয়েই স্বরাষ্ট্রমন্ত্রক ডেকে পাঠায় রাজ্যের ডিজিপি ও মুখ্যসচিবকে। মূলত, নিরাপত্তায় কোথায় গাফলতি হয়েছে, তা নিয়ে প্রশ্ন করা হবে বলে খবর। তাঁদের ১৪ ডিসেম্বর দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

 স্বরাষ্ট্রমন্ত্রকের পদক্ষেপ নিয়ে জল্পনা

স্বরাষ্ট্রমন্ত্রকের পদক্ষেপ নিয়ে জল্পনা

সূত্রের দাবি, মূলত ঘটনা ঘিরে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে মনে কার হচ্ছে ডায়মন্ডহারবারের ঘটা নিয়ে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে বড়সড় প্রশ্নের মুখে পড়তে হতে পারে। জল্পনা রয়েছে তাংদের সতর্ক করা হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে। এমনকি তাঁদের চাকরির ক্ষেত্রে ইনক্রিমেন্ট সংক্রান্ত বিষয় থেকে একাধিক বিষয় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা একধিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+