শুভেন্দুরা দল ছাড়লেও নির্ভয় মমতা, কোর কমিটির বৈঠকে দিলেন একুশে জয়ের টোটকা
শুভেন্দু অধিকারীর মতো নেতা দল ছেড়েছেন। তাঁর পথ ধরে আরও অনেক নেতা গত দু-তিনদিনের মধ্যে সরে গিয়েছেন তৃণমূল থেকে। একুশের নির্বাচনের আগে ক্রমশ চওড়া হচ্ছে ফাটল।
শুভেন্দু অধিকারীর মতো নেতা দল ছেড়েছেন। তাঁর পথ ধরে আরও অনেক নেতা গত দু-তিনদিনের মধ্যে সরে গিয়েছেন তৃণমূল থেকে। একুশের নির্বাচনের আগে ক্রমশ চওড়া হচ্ছে ফাটল। এই পরিস্থিতিতে শুক্রবার দলের কোর কমিটির বৈঠকে দলকে আশ্বস্ত করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

একুশে জয় নিশ্চিত, কোর কমিটির বৈঠকে মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একুশে আমাদের জয় নিশ্চিত। এই লড়াইয়ে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সরকারে মা-মাটি-মানুষের সরকার। মানুষের জন্য আমরা কাজ করি। এই উন্নয়নমূলক কাজকেই মানুষের সামনে তুলে ধরতে হবে। তাহলেই জয় নিশ্চিত।

দলীয় নেতৃত্ব ও কর্মীদের উদ্দেশ্যে বার্তা মমতার
কোর কমিটির বৈঠকে মমতা পরামর্শ দেন আরও জনসংযোগ বাড়ানোর। তিনি দলীয় নেতৃত্ব ও কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, প্রত্যোকের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা জানতে হবে। চেষ্টা করতে হবে আশু সমাধানের। তা করতে পারলেই আমাদের কেউ আটকাতে পারবে না। জয় আমাদের হবেই।

কে এল, কে গেল তাতে কিছু এসে যায় না!
এরপরই তিনি দলত্যাগীদের ইঙ্গিত করেন, বলেন, কে এল, কে গেল তাতে কিছু এসে যায় না। নেতা নয়, দলে কর্মীরাই আসল সম্পদ। আমাদের কর্মীরা আছে, তাই চিন্তিত হওয়ার কিছু নেই। যাঁরা দল ছাড়ঠেনস তাঁরা দলের বোঝা ছিল। তিনি বলেন, কারও কোনও সমস্যা হলে দলে আলোচনা করুন, নিশ্চয় সমস্যার সমাধান হবে।

মমতা তোয়াক্কাই করছেন না শুভেন্দুদের
একুশে বাংলা দখলই পাখির চোখ বিজেপি র। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফাটল ধরিয়ে বিজেপিতে যাওয়ার রাস্তা পরিষ্কার করে ফেলেছেন শুভেন্দু। রাত পোহালেই তিনি জার্সি বদল করে ফেলবেন বলেই ঘনিষ্ঠ মহলের খবর। তাঁর পথ ধরেই তৃণমূলের অনেকেই বিজেপিমুখো হয়ে গিয়েছেন। এই দলত্যাগের একটা বড় প্রভাব পড়তে চলেছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তোয়াক্কাই করছেন না।












Click it and Unblock the Notifications