এবার পোস্টার প্রভাবশালী মন্ত্রীর কেন্দ্রে! 'সেবক' শুভেন্দুকে নিয়ে মমতার কাছে অনুরোধ নেতার
এবার পোস্টার প্রভাবশালী মন্ত্রীর কেন্দ্রে! 'সেবক' শুভেন্দুকে নিয়ে মমতার কাছে অনুরোধ নেতার
প্রতিদিনই নতুন এলাকায় পোস্টার আর শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা। শিলিগুড়িতে আগেই শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়েছিল, এবার পোস্টার পড়ল মন্ত্রী গৌতম দেবের কেন্দ্র ফুলবাড়িতে। তৃণমূলের তরফে বিজেপির দিকে আঙুল তোলা হলেও, বিজেপির কটাক্ষ গোষ্ঠীদ্বন্দ্বেই শেষ হয়ে যাবে রাজ্যের শাসকদল।

এবার পোস্টার ফুলবাড়িতে
শুভেন্দু অধিকারীর নামে এবার পোস্টার পড়ল শিলিগুড়ির ফুলবাড়িতে। যা কিনা রাজ্যের মন্ত্রী গৌতম দেবের কেন্দ্র। সেখানকার পোস্টারগুলিতে বলা হয়েছে, গ্রাম বাংলা বলছে ভাই, আমরা সবাই দাদাকে চাই। দরকারে পাই, তাই বাংলায় চাই। তবে এই পোস্টার কারা দিয়েছে, তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

দরকারে পাই, সরকারে চাই, স্লোগান বামেদের
ইতিমধ্যেই অবশ্য রাজ্যের বামেরা নতুন স্লোগান দিয়ে কাজে নেমে পড়েছে। জায়গায় জায়গায় চলছে, শ্রমজীবী ক্যান্টিন, ন্যায্যমূল্যের বাজার। বামেদের স্লোগান দরকারে পাই, সরকারে চাই। লকডাউন শুরুর পর থেকে শ্রমজীবী ক্যান্টিন শুরু করা হয়েছে বামেদের তরফ থেকে। আর নতুন স্লোগান দেওয়া হয়েছে অগাস্ট থেকে।

তৃণমূল সুপ্রিমোর কাছে আবেদন ব্লক সভাপতির
শুভেন্দু অধিকারী দল ছেড়ে গেলে, বড় ধাক্কার অনুমান করছেন, নিচুরতলায় কাজ করা অনেক ছোট থেকে মাঝারি নেতা। সেরকমই একজন হলেন, রাজগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি। ইতিমধ্যএই তিনি তৃণমূল নেত্রীর কাছে আবেদন করেছেন, যাতে শুভেন্দু অধিকারী দল ছেড়ে না যান, সেই বিষয়টি দেখার জন্য। রাজগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক সংবাদ মাধ্যমকে বলেছেন, কারা পোস্টার দিয়েছে, তা জানা যায়নি। তবে তিনি শুভেন্দু অধিকারীকে লড়াকু নেতা বলে বর্ণনা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর প্রার্থনা, শুভেন্দু অধিকারী যেন দল ছেড়ে না যান।

বিজপিরে দিকে অভিযোগের আঙুল
এদিকে বিষয়টি নিয়ে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক দলের একাংশ। প্রসঙ্গত এর আগে শিলিগুড়িতে পোস্টার পড়েছিল। সেই সময় বিজেপিকে পোস্টারের জন্য অভিযুক্ত করা হয়েছিল। এবারও ঘাসফুল শিবিরের একাংশ বিজেপিকেই দায়ী করেছে।

অভিযোগ অস্বীকার বিজেপির
যদিও এই পোস্টারের পিছনে তাদের হাত থাকার কথা অস্বীকার করেছেন দার্জিলিং জেলার বিজেপি সম্পাদক রাজু সাহা। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে পোস্টার দেওয়ার পিছনে বিজেপি কোনওভাবেই যুক্ত নয়। তাঁর কটাক্ষ তৃণমূল শেষ হবে গোষ্ঠীদ্বন্দ্বে।

১৯ নভেম্বরের কর্মসূচি নিয়ে জল্পনা
শুভেন্দু অধিকারী রামনগরে কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে ১৪ নভেম্বর ঘোষণা করেছেন, নিজের পরবর্তী কর্মসূচির কথা। ১৯ নভেম্বর রামনগরেই সমবায় সপ্তাহ নিয়ে মেগা শো করবেন। ১৪ নভেম্বর শুভেন্দু অধিকারী বলেছিলেন, ওখানে অনেক সময় পাব। তখন বলব। বলার সুযোগও পাব। এর আগে ১০ নভেম্বর নন্দীগ্রাম দিবসে দলের ব্যানার ছাড়া অরাজনৈতিক সমাবেশে হাজির হয়েছিলেন। সেই সভা থেকে দিয়েছিলেন বার্তা।












Click it and Unblock the Notifications