নিম্নচাপ অক্ষরেখার জের! দিনভর আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন
মাঝ রাতে হঠাৎ ঝড়। দমকা হাওয়া আর ঝড়ের জেরে অনেকেরই ঘুম ভেঙে যায়। সঙ্গে ছিল মেঘগর্জনও। কিছুক্ষণ পরে ঝড় থেমেও যায়।বিহার থেকে রাজ্যের ওপর বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে গুমোট আবহাওয়া তৈরি হয়েছে।
মাঝ রাতে হঠাৎ ঝড়। দমকা হাওয়া আর ঝড়ের জেরে অনেকেরই ঘুম ভেঙে যায়। সঙ্গে ছিল মেঘগর্জনও। কিছুক্ষণ পরে ঝড় থেমেও যায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহার থেকে রাজ্যের ওপর বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে গুমোট আবহাওয়া তৈরি হয়েছে।

সকাল থেকে আকাশের মুখ ভাড়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একই চিত্র। সারা পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। দিনভর দফায় দফায় হালকা বৃষ্টি হবে। একইসঙ্গে সারাদিনই আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানানো হয়েছে।
সকালে বীরভূম ও মুর্শিদাবাদে হাল্কা বৃষ্টি হয়েছে। নিম্নচাপ অক্ষরেখার গভীরতা সম্পর্কে বিষদে জানা না গেলেও, আবহাওয়া দফতরের অনুমান ২৪ ঘণ্টা পর থেকে কেটে যাবে এই নিম্নচাপ। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি।
একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের কয়েকটি শহরের সর্বনিম্ন তাপমাত্রা
দার্জিলিং ৬.৩(২) ডিগ্রি
জলপাইগুড়ি ১৫.১(১) ডিগ্রি
কোচবিহার ১৫.২(২) ডিগ্রি
মালদা ২০.২(৩) ডিগ্রি
বাঁকুড়া ১৯.২(২) ডিগ্রি
শ্রীনিকেতন ১৯.৮(৩) ডিগ্রি
বর্ধমান ১৯.৬ ডিগ্রি
দিঘা ২০.৮(১) ডিগ্রি
মেদিনীপুর ১৯.৭(১) ডিগ্রি
ডায়মন্ডহারবার ২১(১) ডিগ্রি
কৃষ্ণনগর ১৫.৬(-১) ডিগ্রি
আসানসোল ২০.২ ডিগ্রি












Click it and Unblock the Notifications