রাজ্যে প্রতিদিনই কমছে করোনা আক্রান্তের সংখ্যা! এবার প্রতিদিন মৃত্যুর সংখ্যা নামল ৫০-এর নিচে

বৃহস্পতিবার ৩৯৪৮, শুক্রবার ৩৯৪২, শনিবার ৩৯২৮, রবিবার ৩৯২০, সোমবার ৩৯০৭, মঙ্গলবার ৩৮৯১, বুধবার ৩৮৭২। এইভাবেই রাজ্যে (West bengal) করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা গত অক সপ্তাহের ক্রমেই কমছে। এ

বৃহস্পতিবার ৩৯৪৮, শুক্রবার ৩৯৪২, শনিবার ৩৯২৮, রবিবার ৩৯২০, সোমবার ৩৯০৭, মঙ্গলবার ৩৮৯১, বুধবার ৩৮৭২। এইভাবেই রাজ্যে (West bengal) করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা গত অক সপ্তাহের ক্রমেই কমছে। এদিন মৃত্যু হয়েছে ৪৯ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪,৪৩১ জন। এদিন মঙ্গলবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯০.১১ %, সেখানে বুধবার সুস্থতার হার ৯০. ৩৪%।

 সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪, ১৬, ৯৮৪

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪, ১৬, ৯৮৪

বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৮৭২ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪, ১৬, ৯৮৪ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩২, ৮৩৬ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩, ৭৬, ৬৯৬ জন। গত ২৪ ঘন্টায় ৪,৪৩১ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় (৮২৪), এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনায় (৭৭৮)। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা( ৩৫৯)।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৮৩৯ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৩২, কোচবিহারে ৯৫, দার্জিলিং ১৫১, কালিম্পং ১৪, জলপাইগুড়ি ১১৯, উত্তর দিনাজপুরে ৩৬, দক্ষিণ দিনাজপুরে ৩৪, মালদহে ৮১, মুর্শিদাবাদে ১০০, নদিয়া ১৬৪, বীরভূম ৫২, পুরুলিয়া ৪৮, বাঁকুড়ায় ৪৪, ঝাড়গ্রাম ২৫, পশ্চিম মেদিনীপুরে ১৬৯, পূর্ব মেদিনীপুরে ১৬১, পূর্ব বর্ধমানে ৯৪, পশ্চিম বর্ধমানে ১২৪, হাওড়া ১৬৮, হুগলিতে ২৬৫, উত্তর ২৪ পরগনায় ৮২০, দক্ষিণ ২৪ পরগনায় ২৩৭ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার

খানিকটা বেড়েছে সুস্থতার হার

মঙ্গলবারের তুলনায় বুধবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯০.১১%। বুধবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯০.৩৪%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯২.৭৯ % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৮%-এ।

 মৃত্যু হয়েছে ৪৯ জনের

মৃত্যু হয়েছে ৪৯ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৫৩ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৭৪৫২-তে। দীর্ঘদিন ধরে রাজ্যে প্রতিদিনই মৃত্যুর সংখ্যাটা ছিল ৫০-এর ওপরে। সেই সংখ্যাটা এবার নামল ৫০-এর নিচে।

কলকাতায় মৃত্যু ২৩৬৩ জনের

কলকাতায় মৃত্যু ২৩৬৩ জনের

এদিন যে ৪৯ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১২ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ২৩৬৩ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ১৭২৮ জনের। এদিন সেখানে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৭৯০ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৫০১ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ৫ ও ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন হুগলি ৪ এবং নদিয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+