Kunal Ghosh: তাপসের মঞ্চে থাকায় বড় শাস্তি! রাজ্য সম্পাদক থেকে অপসারিত কুণাল ঘোষ
Kunal Ghosh: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) মধ্যেই বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একমঞ্চে কুণাল ঘোষ। আর সেটাই কাল হল! তৃণমূলের রাজ্য সম্পাদক থেকে সরিয়ে দেওয়া হল কুণাল ঘোষকে। ইতিমধ্যে তৃণমূলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ডেরেক ও ব্রায়েনের নামে ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
যা অবশ্যই বড় ধাক্কা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি কুণাল ঘোষের (Kunal Ghosh)। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের র্যালিতে না গিয়ে এদিন স্থানীয় অগ্নিবীণা ক্লাবের রক্তদান শিবিরে দেখা যায় কুণাল ঘোষকে। তাৎপর্যপূর্ণ ভাবে সেই অনুষ্ঠানে ছিলেন বর্তমান উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়।

পাশাপাশি তাঁর প্রশংসাও শোনা যায় কুণাল ঘোষের (Kunal Ghosh) মুখে। বলেন, তাপস রায়ের সম্পর্কে আমার কিছু বলার নেই। জনপ্রতিনিধি হিসাবে যতদিন ছিলেন মানুষকে ততদিন পরিষেবা দিয়েছেন। মানুষ এবং কর্মীদের জন্য দিন-রাত দরজা খোলা থাকত। কার্যত যোগ্য প্রার্থী বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ।
পাশাপাশি উত্তর কলকাতায় ছাপ্পা নিয়েও তৃণমূল নেতা-কর্মীদের সতর্ক করেন। বলেন, ছাপ্পা ভোট যেন না হয়। মানুষ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন সেই কথাও শোনা যায় তৃণমূল নেতার মুখে। যা মোটেই ভালো চোখে নেয়নি তৃণমূল কংগ্রেস। এরপরেই তৃণমূলের রাজ্য সম্পাদক থেকে সরিয়ে দেওয়া হল কুণাল ঘোষকে। দলের মুখপাত্র পদ থেকে এর আগে সরিয়ে দেওয়া হয়। এরপর আরও বড় ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের।
তৃণমূলের তরফে দেওয়া বিবৃতিতে ডেরেক ও ব্রায়েন বলছেন, কুণাল ঘোষ এমন কিছু মতামত দিয়েছে তা দলের মতামতের সঙ্গে মেলে না। ব্যক্তিগত মতামত। দলের ভাবনার সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেও দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। এমনকি একাধিকবার কুণাল ঘোষের মন্তব্যে যে দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে তাও কার্যত মেনে নেওয়া হয়েছে তৃণমূলের তরফে দেওয়া বিবৃতিতে।
তৃণমূলের তরফে এই সিদ্ধান্ত সামনে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও কুণাল ঘোষের কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্রের খবর, এই বার্তার পর থেকেই আর যোগাযোগ করা যাচ্ছে না তাঁর সঙ্গে। তবে এই ঘটনায় কুণালের পাশে দাঁড়িয়েছেন তাপস রায়। নাম না করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন।
বলেন, হতে পারে আবার দিদিমণির কাছে কেঁদেছেন। এরপরেই এই ব্যবস্থা। সুদীপ বিরোধী উত্তর কলকাতায় একাধিক নেতা আছে বলেও দাবি বিজেপি নেতার।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications