নারদ মামলায় ফিরহাদ, সুব্রত, শোভন, মদনকে গৃহবন্দির নির্দেশ হাইকোর্টের

নারদ মামলায় ফিরহাদ, সুব্রত, শোভন, মদনকে গৃহবন্দির নির্দেশ হাইকোর্টের

নারদ মামলায় চার হেভিওয়েট নেতাকে গৃহবন্দি রাখার নির্দেশ। জেল হেফাজত থেকে মুক্ত হয়ে তাঁদের গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চার নেতার শারিরীক অবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী জামিন নিয়ে দুই বিচারপতির মধ্যে মতভেদ তৈরি হয়। প্রথমে এক বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলেও ভার প্রাপ্ত প্রধান বিচারপতি রাজেস বিন্দাল তার বিরোধিতা করেন। তাতে মাঝামাঝি একটি পথ বেছে নেওয়া হয়। জেল হেফাজত থেকে মুক্ত করা হলেও তাঁরা জামিন পাননি। গৃহবন্দি রাখার িনর্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল গ্রাউন্ডকে মাথায় রেখেই তাঁদের গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নারদ মামলায় গৃহবন্দি চার নেতা

জামিন নিয়ে দুই বিচারপতির মধ্যে মত বিরোধ তৈরি হওয়ায় ১০ মিনিটের বিরতি নেওয়া হয়েছে। এই বিরতির মধ্যে দুই বিচারপতি এই নিয়ে আলোচনা করবেন। নিজেদের মতভেদ মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। এই ১০ মিনিটের মধ্যে তাঁদের মতভেদ না মিটলে জামিন মিলবে না। যদিও সিবিআই জেল হেফাজতেই রাখতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে। কিন্তু চার নেতার শারিরীক অবস্থা ভাল নেই। শোভন চট্টোপাধ্যায়ের লিভার সিরোসিস ধরা পড়েছে। সুব্রত মুখোপাধ্যায়ের ভোকাল কডে সমস্যা দেখা দিয়েছে। সেকারণেই তাঁদের গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদিও মঞ্জুর হওয়া জামিন থেকে স্থগিতাদেশ তুলে নেওযার আবেদন জানিয়েছেন। তবে কোনও ভাবেই বাইরের রাজ্যে এই মামলা নিয়ে যাওয়া হবে না বলে জানানো হয়েছে। কলকাতা হাইকোর্ট বাইরের রাজ্যে মামলা নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে না। তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাতে হবে সিবিআইকে। মামলা লার্জার বেঞ্চে পাঠানো হবে বলে জানা গিয়েছে।নতুন করে বেঞ্চ গঠন করে তবেই ফের নতুন করে মামলার শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে।

ফিরহাদ না থাকায় কোভিড পরিস্থিতিতে সমস্যায় পড়ছে রাজ্য। জবাবে সিবিআইয়ের আইনজীবী জানালেন, ''গৃহবন্দি হলেও উনি তো বাড়িতে থেকে কাজ করতে পারবেন।''এদিকে গৃহবন্দির নির্দেশের বিরোধিতা করেছেন অভিষেক মনু সিংভি। তিনি দাবি করেছেন গৃহবন্দি, জেলবন্দিরই সমতুল্য। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজই লার্জার বেঞ্চ তৈরি করার কথা বলেছেন তিনি। এবং শনি ও রবিবার যেন বিশেষ শুনানি হয় এই মামলার। জরুরি ভিত্তিতে লার্জার বেঞ্চ গঠনের দাবি জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+