নারদ-কাণ্ডে ৪ হেভিওয়েটের জামিন ইস্যুতে ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ কলকাতা হাইকোর্টে
নারদ-কাণ্ডে ৪ হেভিওয়েটের জামিন ইস্যুতে ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ কলকাতা হাইকোর্টে
নারদ-কাণ্ডে চার হেভিওয়েট নেতা-মন্ত্রীর জামিন ইস্যুতে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে জামিন ইস্যুতে মত পার্থক্য তৈরি হয়। ফলে লার্জার বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো কলকাতা হাইকোর্টে লার্জার বেঞ্চ গঠন করা হল।

কলকাতা হাইকোর্টের এই লার্জার বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেন। তাঁরা নারদা-কাণ্ডে চার হেভিওয়েটের জামিন মামলার শুনানির পর সোমবার চূড়ান্ত রায় দেবেন।
এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জামিন নিয়ে বিতর্ক তৈরি হয়। বিচারপতিরা দ্বিমত পোষণ করেন জামিন নিয়। এরই মধ্যে ডিভিশন বেঞ্চ রায় দেয়, চার হেভিওয়েটের জেলমুক্তি হলেও গৃহবন্দি থাকতে হবে। সেইমতো ফিরহাদ হাকিম প্রেসিডেন্সি জেল থেকে সোজা চেতলার বাড়িতে চলে যান। বাকি তিনজনের বাড়ি ফেরা নির্ভর করছে চিকিৎসকের উপর।
নারদ মামলায় চার হেভিওয়েট নেতা-মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে সোমবার গ্রেফতার করা হয়। সেদিন নিম্ন আদালত তাঁদের জামিন মঞ্জুর করলেও হাইকোর্ট তা খারিজ করে দেয়। বুধবার শুনানি হলেও তার নিষ্পত্তি ঘটেনি। বৃহস্পতিবারের শুনানি স্থগিত হয়ে যায় অনিবার্যকারণে। শুক্রবার দুই বিচারপতি ঐক্যমত্য মা হওয়ায় ফের বিতর্কের সমাধানে বৃহত্তর বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।












Click it and Unblock the Notifications