অভিষেক পত্নীর দুই অ্যাকাউন্ট ঘিরে কোমর কষছে সিবিআই, কয়লাকাণ্ডে তদন্ত আরও জোরদার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার জেরা পর্ব নিয়ে ইতিমধ্যেই সিবিআই খুব একটা সন্তুষ্ট নয় বলে জানা গিয়েছে। এমনই দাবি সূত্রের। এদিকে এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সদস্য রুজিরার ২ টি অ্যাকাউন্ট নিয়ে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে তথ্য জানতে চেয়েছে সিবিআই।

নজরে রুজিরার ব্যাঙ্ককে ২ টি অ্যাকাউন্ট ঘিরে নজর

নজরে রুজিরার ব্যাঙ্ককে ২ টি অ্যাকাউন্ট ঘিরে নজর

প্রসঙ্গত, এর আগে রুজিরার জিজ্ঞাসাবাদ সম্পর্কে সিবিআই সূত্রের দাবি, তাঁকে জিজ্ঞাসাবাদ করে কোনও নির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। উপরন্তু ব্যাঙ্ককেক অ্যাকাউন্ট সম্পর্কে রুজিরা কিছু জানেন না বলে জানিয়েছিলেন সিবিআইকে। এমন এক অবস্থায় বড় পদক্ষেপের পথে সিবিআই।

রুজিরা ইস্যুতে কার দ্বারস্থ সিবিআই?

রুজিরা ইস্যুতে কার দ্বারস্থ সিবিআই?

প্রসঙ্গত, রুজিরাকে নিয়ে আপাতত ফিনান্সিয়াল ইন্টালিজেন্সের দ্বারস্থ সিবিআই। সেখান থেকে রুজিরার ২ টি অ্যাকাউন্টের তথ্য সিবিআই জানতে চেয়েছে বলে খবর। এবিষয়ে ফিনান্সিয়াল ইন্টালিজেন্সের কাছে চিঠি পাঠিয়েছে তদন্তকারী সংস্থা।

দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদ

দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদ

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কয়েকদিন আগেই রুজিরাকে জেরা করেন সিবিআইয়ের তাবড় কর্তারা। দেড়ঘণ্টাতে শেষ হয় জেরা। জেরায় বেশির ভাগ প্রশ্নই ছিল ব্যাঙ্ককের অ্যাকাউন্ট ঘিরে।

অভিষেকের শ্যালিকাকে জেরা

অভিষেকের শ্যালিকাকে জেরা

এদিকে, সোমবার রুজিরা নারুলার বোন মেনকাকেও জেরা করেছিলেন সিবিআই কর্তারা। সেই সময়ও তিনি অনেক প্রশ্নের উত্তর জানেন না বলেছিলেন। দেশে-বিদেশে থাকা অ্যাকাউন্ট, ব্যবসার সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল বলে সূত্রের খবর। মেনকা জেরার পরে এদিন দিদি রুজিরাকে জের করে সিবিআই। তবে এখানেই শেষ নয়, ফের মেনকা গম্ভীরকে সিবিআই জেরা করতে পারে বলেও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+