মেডিক্যাল টেকনোলজিস্টের পদে শ'য়ে শ'য়ে নিয়োগের সিদ্ধান্ত মমতার সরকারের! সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়

রাজ্যে চলছে করোনার দাপট। সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে বেড়েছে কাজের চাপ। সে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী সবারই। সরকারি ক্ষেত্রে আরও ভাল পরিষেবা দিতে বিভিন্ন হাসপাতালের জন্য ৬৪২ জন মেডিক্যাল টেকনো

রাজ্যে চলছে করোনার দাপট। সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে বেড়েছে কাজের চাপ। সে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী সবারই। সরকারি ক্ষেত্রে আরও ভাল পরিষেবা দিতে বিভিন্ন হাসপাতালের জন্য ৬৪২ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। এসম্পর্কে রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৭৫ টি হাসপাতালের জন্য ৪৮৫ টি নতুন পদ

৭৫ টি হাসপাতালের জন্য ৪৮৫ টি নতুন পদ

রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ নিয়ে সিদ্ধান্তের কথা। তিনি জানিয়েছেন, সেজন্য ৭৫ টি হাসপাতালে ৪৮৫ টি নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের জন্য ১৫৭ জন মেডিক্যাল টেকনোলজিস্ট

ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের জন্য ১৫৭ জন মেডিক্যাল টেকনোলজিস্ট

স্বরাষ্ট্রসচিব আরও জানিয়েছেন, বিভিন্ন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের জন্য ১৫৭ জন মেডিক্যাল টেকনোলজিস্টকে নেওয়া হবে। করোনা আবহে এই নিয়োগ জরুরি হয়ে পড়েছিল।

বেসরকারি শিল্প তালুককে উৎসাহ

বেসরকারি শিল্প তালুককে উৎসাহ

রাজ্য মন্ত্রিসভায় বৈঠকে কর্মসংস্থার বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি শিল্পতালুককে উৎসাহ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, কোনও বেসরকারি সংস্থা শিল্পতালুক তৈরি করলে তাদের ২ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত সাহায্য করা হবে।

স্বরাষ্ট্রসচিবের ব্যাখ্যা

স্বরাষ্ট্রসচিবের ব্যাখ্যা

স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎসাহ দিতে ২০১৪ সালে ইনসেন্টিভ পলিসি গ্রহণ করেছিল। ২০১৯-এ তার ৫ বছরের সময়সীমা শেষ হয়। ফলে ফের ৫ বছরের জন্য উৎসাহদান প্রকল্প শুরু করা হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+