সোনার দাম বিয়ের মরশুমে ফের হু হু করে নিম্নমুখী, ২১ মে কলকাতা, দিল্লি, মুম্বইতে দর একনজরে
সোনার দাম বিয়ের মরশুমে ফের হু হু করে নিম্নমুখী, ২১ মে কলকাতা, দিল্লি, মুম্বইতে দর একনজরে
টানা চার দিনে এই নিয়ে তৃতীয়ার সোনার দাম পতনের দিকে। ভারতে এদিন ফের একবার সোনার দাম ঘরোয়া মার্কেটে বেশ চাপের মধ্যে ছিল। বিশ্বমঞ্চেও সোনার দাম এদিন খানিকটা নিম্নমুখী হয়েছে। এমন পরিস্থিতিতে ২১ মে সোনা ও রুপোর দাম আজ কোথায় গেল দেখে নেওয়া যাক।

সোনার দাম ২১ মে
সোনার দাম ১০ গ্রামে এদিন ০.৪ শতাংশ নেমেছে। ফলে ১০ গ্রামে সোনার দাম টানা চারদিনের মধ্যে এদিন তৃতীয় দিনেও কমতির দিকে ছিল। ১০ গ্রামে এদিন সোনার দাম ৪৮,৩৫৮ টাকা হয়েছে। সোনার দাম শেষবার ২০২০ সালের অগাস্টে ৫৬ হাজার টাকার অঙ্কে ছিল। এরপর ২০২১ সালে এখনও পর্যন্ত সোনার দাম ৫০ হাজারের গণ্ডি ১০ গ্রামের নিরিখে পৌঁছায়নি।

রুপোর দাম
এদিকে, রুপোর দামও এদিন সোনার সঙ্গে পাল্লা দিয়ে নামতে থাকে। ১ কেজিতে বিয়ের মরশুমে রুপোর দাম আজ দাঁড়িয়েছে ৭১,৭৪৮ টাকা। ফলে রুপোর দাম ১ কেজিতে আজ ০.৮ শতাংশ কমতির দিকে গিয়েছে। প্রসঙ্গত, গতকাল ১ কেজিতে রুপোর দাম দাঁড়ায় ৭২,০৭৩ টাকা।

কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় ৪৬,৯৩০ টাকা। ২৪ ক্যারেটে কলকাতার বুকে সোনার দাম ৫০,৮৩০ টাকা। এর আগে, ২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় ২০ মে দাঁড়ায় ৪৬,৮৫০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ২০ মে কল্লোলিনী তিলোত্তমায় ছিল ৫০,৪৭০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৮৫০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,০২০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,০০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,০০০ টাকা। রাজধানী দিল্লিতে সোনার দাম ৪৬,৯৩০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৮৩০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications