সোনার দামে ফের হু হু করে পতন শুরু বিয়ের মাসে, ১৮ মে কলকাতায় দর কত

সোনার দামে ফের হু হু করে পতন শুরু বিয়ের মাসে, ১৮ মে কলকাতায় দর কত

ঘরোয়া বাজারে সোনার দাম ফের একবার উন্নতির দিকে যেতে শুরু করেছিল অক্ষয় তৃতীয়া , ইদের সময় থেকেই। প্রসঙ্গত, এশিয়ার বিভিন্ন দেশে কোভিডের জেরে লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে তার প্রভাব গিয়ে পড়ে সোনার বাজারে। এমন অবস্থায় সোনার দাম অক্ষয় তৃতীয়া কেটে যেতেই কোনদিকে যেতে শুরু করল দেখা যাক।

সোনার দাম

সোনার দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৮,৩৯৩ টাকা। ০.১৭ শতাংশ দাম ১০ গ্রামের নিরিখে সোনায় কমেছে আজ। ফলে বিয়ের মরশুমের আগে এই কমতি বাজারে কতটা প্রভাব ফেলে সেদিকে তাকিয়ে অনেকেই। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বাজারের এই ট্রেন্ড লক্ষ্য় করা যায়।

 রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম ১ কেজিতে দাঁড়িয়েছে, ৭৩,৯৫০ টাকা। ১ কেজিতে রুপোর দাম এদিন ০.৮৫ শতাংশ বেড়েছে। জুলাই ফিউচারের জন্য এমন দামের গতি দেখা গিয়েছে। সকাল সাড়ে ১০ টা নাগাদ এদিন রুপোর দাম কার্যত ৭৫ হাজারের কাছাকাছি চলে যায়।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কল্লোলিনী তিলোত্তমা কলকাতায় সোনার দাম আজ ২২ ক্যারেটে ৪৬,৬৮০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৩০০ টাকা। গতকাল ১৭ মে কলকাতায় সোনার দাম দাঁড়িয়েছে, ২২ ক্যারেটে ৪৬,১২০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৯৩০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৮৩০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,০০০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৫,৬৪০ টাকা , ২৪ ক্যারেটে সোনার দাম ৪৬,৬৪০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৮১০ টাকা, ২৪ ক্যারেটে ৫০,৭১০ টাকা।

(তথ্য সূত্র- গুড রিটার্নস )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+