১৮ ডিসেম্বর সোনার দাম নিম্নমুখী! কলকাতায় শুক্রবারের দর একনজরে

১৮ ডিসেম্বর সোনার দাম নিম্নমুখী! কলকাতায় শুক্রবারের দর একনজরে

সোনার দাম এদিন ভারতের বাজারে নিম্নমুখী ছিল। তবে তাতেও তা ৫০ হাজারের গণ্ডি থেকে নামেনি। মার্কিন আর্থিক প্যাকেজ আসার পরেও বাজার কার্যত চাঙ্গা ছিল। তবে এর পরবর্তী পরিস্থিতিতে ভারতে ১৮ ডিসেম্বর সোনার দাম কোনদিকে যায় দেখে নেওয়া যাক।

 সোনার দাম ১৮ ডিসেম্বর

সোনার দাম ১৮ ডিসেম্বর

ডিসেম্বরের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে গোল্ড ফিউচারে এদিন সোনার দাম পড়েছে ০.২৪ শতাংশ। তবে তাতেও দাম ৫০ হাজারের গণ্ডি থেকে নামেনি। এদিন সকাল ৯:২০ মিনিটে এই ট্রেন্ড বাজারে আসে। ফলে ১০ গ্রাম সোনার দাম এখন ৫০, ২৭০ টাকা।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিন কমতির দিকে দৌড়েছে। রুপোর দাম এদিন ১ কেজিতে ০.৫৮ শতাংশ কম ছিল। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬৭,৮৭৩ টাকা রয়েছে। তবে রুপোর দাম যাই হোক না কেন, সোনার দাম আপাতত চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই যাবে। এমনই বার্তা দিচ্ছেন মার্কেট বিশেষজ্ঞরা।

 সোনার দাম কলকাতায়

সোনার দাম কলকাতায়

এদিন কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে ৪৯,০৭০ টাকা। ২৪ ক্যারেটে রয়েছে ৫১৭৭০ টাকা। এমন এক পরিস্থিতিতে রীতিমতো বিয়ের মরশুমে সোনার দাম কোনপথে হাঁটে সেদিকে নজর সকলের।

 সোনার দাম অন্যান্য শহরে

সোনার দাম অন্যান্য শহরে

সোনার দাম এদিন চেন্নাইতে ২২ ক্যারেটে ৪৭, ২৬০ টাকা রয়েছে। ২৪ ক্যারেটে সোনার দাম ৫১,৫৫০ টাকা রয়েছে। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৮, ৭২০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯, ৭২০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ৭৭০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫২,৯৭০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+