সোনার দাম হু হু করে কমতির দিকে আজও! ১০ সেপ্টেম্বর কলকাতার দর একনজরে

সোনার দাম হু হু করে কমতির দিকে আজও! ১০ সেপ্টেম্বর কলকাতার দর একনজরে

বিশ্ব জুড়ে সোনার দামের উর্ধগতি থাকলেও, ভারতে ক্রমাগত পড়তে শুরু করে দিয়েছে সোনার দাম। বুধবারের পর আজ লক্ষ্মীবার বৃহস্পতিবারেও সোনার দাম ক্রমাগত কমতে শুরু করে দিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সোনার দামের গতিবিধি।

সোনার দাম ১০ সেপ্টেম্বর ২০২০

সোনার দাম ১০ সেপ্টেম্বর ২০২০

সোনার দাম এদিন এমসিএক্স গোল্ড ফিচারে ০.০২ শতাংশ পড়েছে। ফলে ১০ গ্রাম সোনার দাম ৫১,৩৯০ টাকা হয়েছে। যেখানে রুপির দাম পোক্ত জায়গায় রয়েছে, সেখানে সোনার দামের এই গতি নিয়ে বাজারে আলোচনা চলছে।

 রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিন ০.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছ ৬৮,৬১৯ টাকা। প্রতি কেজিতে এই দাম রয়েছে রুপোর। আগের সেশনে এমসিএক্স এ রুপোর দাম ০.১২ শতাংশ কমতিতে ছিল। গত মাসের হিসাবে রুপোর দাম কার্যত ১০ হাজার টাকা কমতিতে চলছে।

সোনার দাম কলকাতায়

সোনার দাম কলকাতায়

সোনার দাম ২৪ ক্যারেটে কলকাতায় আজ ছিল কার্যত বুধবারের মতোই। এদিন কলকাতায় ২৪ ক্যারেটে সোনার দাম ছিল ৫৩,২০০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় ছিল ৫০,৫০০ টাকা।

 সোনার দাম অন্যান্য শহরে

সোনার দাম অন্যান্য শহরে

চেন্নাইয়ে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯,২৫০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম চেন্নাইয়ে ৫৩, ৭২০ টাকা। মুম্বইতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫০, ৪৯০ টাকা। ২২ ক্যারেটে ৪৯,৪৯০ টাকা।দিল্লিতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫৪,৮২০ টাকা। ২২ ক্যারেটে দাম ৫০,২৫০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+