সোনার দাম শেষ রেকর্ডের থেকে এখন ৬০০০ টাকা দূরে! ৯ অক্টোবর কলকাতায় দর কত
সোনার দাম শেষ রেকর্ডের থেকে এখন ৬০০০ টাকা দূরে! ৯ অক্টোবর কলকাতায় দর কত
বহুদিন বাদে সোনার দাম (Gold Price) ও রুপোর দামে (Silver Price) খানিকটা ঔজ্জ্বল্য দেখা গিয়েছে ভারতের বাজারে। গত কয়েক দিন ধরেই ক্রমাগত সোনার দাম তলানিতে ঠেকতে শুরু করেছিল। এবার সেই দাম বহুদিন বাদে খানিকটা উন্নতির দিকে। একনজরে দেখে নেওয়া যাক, সোনার দামের গতিবিধি কোনদিকে গিয়েছে।

সোনার দাম
এমসিএক্স গোল্ড ফিচারে সোনার দাম এদিন ০.৮ শতাংশ কমেছে । ফলে ১০ গ্রাম সোনায় দাম বেড়ে দাঁড়িয়েছে, আজ ৫০, ৫৮৪ টাকা। এদিকে, সোনার দাম আজ বাড়লেও, সোনার রেকর্ড দাম বৃদ্ধির তুলনায় তা এখনও ৬ হাজার টাকা কমতিতে রয়েছে। গত ৭ অগাস্ট , সোনার দাম ৫৬ হাজারের ঘরে ছিল। আজ দাম বৃদ্ধি হলেও, সেই রেকর্ডের থেকে এদিন সোনার দাম অনেকটাই কম রয়েছে।

রুপোর দাম
এদিকে রুপোর দাম, এমসিএক্স গোল্ড ফিচারে এদিন ১.১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে এক কেজি রুপোতে দাম বেড়ে হয়েছে, ৬১,৬০৫ টাকা। বহুদিন বাদে রুপোর দামে ৬০ হাজার পেরিয়ে যাওয়ার অঙ্ক পরিলক্ষিত হচ্ছে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় এদিন ২২ ক্যারেটে সোনার দাম ছিল ৪৯,৮১০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম এদিন ছিল কলকাতায় ৫২, ৭২০ টাকা। উল্লেখ্য, গত মাসের প্রথমদিক পর্যন্তও এই দাম মূলত ২৪ ক্যারেটে শহরে ৫৩ হাজারের ঘরে ছিল। তবে আপাতত তা কমতির দিকে।

অন্যান্য শহরে সোনার দাম
দেশের অন্যান্য় শহরে সোনার দামের তালিকা বলছে, ২২ ক্যারেটে চেন্নাইতে দাম ৪৮, ৪২০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫২, ৮২০ টকা। মুম্বইতে দাম ২২ ক্যারেটে ৪৯, ৫০০ টাকা। ২৪ ক্যারেটে মুম্বইতে সোনার দাম ৫০,৫০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটে সোনার দাম ৫৩,৬৫০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস )












Click it and Unblock the Notifications