প্রেমের সম্পর্কে ছেদ টানার পরিণতি! ফিল্মি কায়দায় সোনারপুর থেকে অপহৃত ছাত্রী

প্রেমের সম্পর্ক ছেড়ে বেরিয়া আসতে চাওয়ায় সোনারপুরে ছাত্রীকে অপহরণের অভিযোগ। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে সোনারপুর থানায়।

প্রেমের সম্পর্ক ছেড়ে বেরিয়া আসতে চাওয়ায় সোনারপুরে ছাত্রীকে অপহরণের অভিযোগ। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে সোনারপুর থানায়।

প্রেমের সম্পর্কে ছেদ টানার পরিণতি! ফিল্মি কায়দায় সোনারপুর থেকে অপহৃত ছাত্রী

শনিবার রাত প্রায় সাড়ে নটা। স্থান সোনারপুরের কামরাবাদের মন্দিরতলা। বারুইপুরের মোবাইল শোরুমে কাজ শেষে সোনারপুরে এসে, টোটোয় বাড়ি ফিরছিলেন আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। একটি স্কুলের সামনের বাম্পারে টোটো চালক টোটোটিকে আস্তে করতেই পিছনে আসা গাড়ি থেকে নেমে আসে ২ থেকে তিনজন যুবক। ছাত্রীকে হাত ধরে টানা হয়। টোটো চালক বাধা দেওয়ায় তাঁর মাথায় রিভলবার ঠেকানো হয় বলে অভিযোগ। এরপর ছাত্রীকে কোলে তুলে গাড়িতে নিয়ে চম্পট দেয় যুবকরা।

প্রেমের সম্পর্কে ছেদ টানার পরিণতি! ফিল্মি কায়দায় সোনারপুর থেকে অপহৃত ছাত্রী

ছাত্রীর পরিবারের সদস্যরা স্থানীয় যুবক প্রসূণ রং-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই প্রসূণের সঙ্গেই একসময়ে তাঁদের বাড়ির মেয়ের প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করে নিয়েছেন। তবে সম্প্রতি থানায় একাধিক অভিযোগে অভিযুক্ত প্রসূণ রং-এর সঙ্গে সম্পর্কে ইতি টেনেছিল ওই ছাত্রী। প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় এই অপহরণ বলেই থানায় অভিযোগ জানিয়েছেন ছাত্রীর বাবা। বিষয়টিকে জোর জবরদস্তির ভালবাসা বলেই বর্ণনা করেছেন ছাত্রীর বাবা।

দিন কয়েক আগে ছাত্রীর বাড়ি গিয়ে প্রসূণ রং পরিবারকে খুনের হুমকিও দেয় বলেও অভিযোগ করেছেন তাঁর মা। ছাত্রীর বাবা সোনারপুর থানায় বিষয়টি নিয়ে অভিযাগ জানালে শুক্রবার দুপক্ষকেই থানায় ডেকে মীমাংসাও করে দেওয়া হয় বলেই জানিয়েছেন ছাত্রী বাবা। যদিও তার পরেও এই অপহরণের ঘটনায় আতঙ্কিত পরিবার। আতঙ্কিত এলাকাবাসীরাও। এখনও পর্যন্ত ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অভিযুক্তের দুই ভাইকে আটক করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+