মমতার পায়ের তলার মাটি কেড়ে নিতে বিজেপির হাতে কোন অস্ত্র! '২১ শে ফোকাস রেখে অমিত-বার্তা

মমতার পায়ের তলার মাটি কেড়ে নিতে বিজেপির হাতে কোন অস্ত্র! '২১ শে ফোকাস রেখে অমিত-বার্তা

কার্যত স্লগ ওভার থেকে ম্যাচ ঘুরিয়ে দিয়ে বিহারের মসনদ জিতে নিয়েছে এনডিএ। জেডিইউয়ের পড়ন্ত জনপ্রিয়তা ছাপিয়ে বিজেপি বিহার বিধানসভা নির্বাচনের 'ম্যাচ উইনার'। এদিকে, বাংলার মাটিতে জোট অঙ্ক নয়, ফলে 'সিঙ্গল গেম' এর জন্য কোমর কষে ময়দানে নামছে বিজেপি। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ফোকাসে রেখে , গেরুয়া শিবির কোন কোন অস্ত্রে শান দিচ্ছে,তা উঠে এল খোদ পদ্ম দূর্গের অন্দর থেকে।

বিজেপির হাতে প্রথম অস্ত্র

বিজেপির হাতে প্রথম অস্ত্র

এক বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি নেতা অমিত মালব্য আগামী ২০২১ সালের ৪ রাজ্যের ভোট মহারণ নিয়ে মুখ খোলেন। আর সেখানেই তিনি সাফ জানান, বিজেপির দক্ষিণপন্থা নিয়ে যতই আলোচনা হোক না কেন, বিজেপি কিন্তু বাংলায় অনুন্নয়নকে হাতিয়ার করতে চলেছে। আর সেই হাতিয়ারে যে মমতা সরকারের শিল্পক্ষেত্রে ব্যর্থতাকে পদ্মশিবির তুলে ধরবে , তার স্পষ্ট ইঙ্গিত এদিন উঠে এসেছে। তিনি বলেন বিহারের ভোটের ক্ষেত্রেও প্রচারে তাঁরা উন্নয়নকেই হাতিয়ার করে এগিয়েছিলেন। এবার পশ্চিমবঙ্গেও তাই হবে।

 মমতাকে টার্গেটে রেখে আর কোন ইস্যু বড় হাতিয়ার

মমতাকে টার্গেটে রেখে আর কোন ইস্যু বড় হাতিয়ার

অমিত মালব্য সাফ বার্তায় জানান, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে সংখ্যালঘুদের অতিরিক্ত তোষণ করছেন,তাকে গেরুয়া শিবির ইস্যু বানিয়ে প্রচার পারদ চড়াবে। অমিত মালব্যের দাবি, মমতার সংখ্যা লঘু তোষণ যে কিভাবে সখ্যাগুরুদের সমস্যা বাড়াচ্ছে তাকে মূলত ফোকাসে রেখেই চলবে তুলকালাম প্রচার।

মমতার কোন ভুল চুকে নজর বিজেপির?

মমতার কোন ভুল চুকে নজর বিজেপির?

এই সাক্ষাৎকারে অমিত মালব্য জানান, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রাজ্যে সিএএর মতো বিষয় নিয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে, বা প্রতিবাদ হয়েছে, তাকে বিজেপি মূলধন করেই প্রচারের পারদ চড়াবে। এছাড়াও মমতা সরকারের একের পর এক ব্যর্থতা, রাজ্যে আই শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতাও বিজেপির অ্যাজেন্ডাতে থাকছে বলে জানাচ্ছে বিজেপি সূত্র, এদিকে, তাঁর দাবি, অসমের মতো বাংলাতেও অনুপ্রবেশ ও অভিবাসনের সমস্যা রয়েছে। ফলে এই ইস্যু ২০২১ এর নির্বাচনে অবশ্যই থাকবে।

বাংলার বাম মানসিকতা ও গেরুয়া ঝড়

বাংলার বাম মানসিকতা ও গেরুয়া ঝড়

অমিত মালব্যর দাবি, বাংলায় বিজেপির হিন্দুত্ব ঘরানা নিয়ে যাঁরা প্রতিবাদ করছেন,তাঁরা আসলে বামপন্থী। এঁদের মধ্যে অনেকেই হিন্দু থাকতে পারেন, তবে তাঁদের 'কমিউনিস্ট' মানসিকতা থেকেই তাঁরা রাজনৈতিকভাবে এর বিরেধিতা করছেন। এই বিষয়টি নিয়েও বাংলার মানুষকে বোঝাতে বিজেপি কোমর বেঁধে নামবে বলে তিনি দাবি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+