‘দেশ থেকে বিজেপি গেলে বাংলা সবার আগে শান্ত হবে', দিলীপকে আক্রমণ ফিরহাদের
‘দেশ থেকে বিজেপি গেলে বাংলা সবার আগে শান্ত হবে', দিলীপকে আক্রমণ ফিরহাদের
'দেশ থেকে বিজেপি গেলে বাংলা সবার আগে শান্ত হবে।' ভাতৃদ্বিতীয়ার দিনেও বিজেপিকে ছেড়ে কথা বললেন না কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তথা রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
পাশাপাশি, এদিন তিনি দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, 'দিলীপ ঘোষ খড়্গপুরের যেখানে এমএলএ ছিলেন, সেখানে তৃণমূল আবারও জয়ী হবে।'

প্রত্যেক বছরের মতো এবছরেও চেতলায় ভাইফোঁটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তথা রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন ভাইফোঁটাও গ্রহণ করেন তিনি।

এদিন বঙ্গ বিজেপি কে এক হাত নিয়ে তিনি জানিয়েছেন, 'বিজেপি বাংলাকে কখনোই গুজরাট বা বিহার বানাতে পারবে না। তার কারণ ওই সব জায়গায় এনকাউন্টার করে রাজ্য শাসন করা হয়। কিন্তু এই বাংলায় তা হয় না। এই বাংলার সংস্কৃতি ও কৃষ্টি একেবারেই আলাদা। কারণ এই বাংলা রবি ঠাকুরের এই বাংলা কাজী নজরুল ইসলামের, এই বাংলা রামকৃষ্ণদেবের। তাই এখানে শান্তি বিরাজমান।'
পাশাপাশি শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে,, তিনি জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল এই নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। আদপে এসব কিছুই নয়। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, বিজেপি শিল্পের জন্য শুধুমাত্র আম্বানি এবং আদানিদের রাস্তা খুলে দিয়েছে। অন্যান্য শিল্পের জন্য কোন জায়গা নেই। এমনকি ন্যানো তার অবস্থাও খারাপ। অর্থাৎ বিজেপির সময় কোন উন্নতি সাধন হয়নি। তাই বিজেপি'র ভারত ত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম।












Click it and Unblock the Notifications