বিজেপির অন্দরে জিতেনকে নিয়ে বাবুলের বার্তার পর শোরগোল! দিলীপ দিলেন বড় বার্তা
বিজেপির অন্দরে জিতেনকে নিয়ে বাবুলের বার্তার পর শোরগোল! দিলীপ দিলেন বড় বার্তা
এদিন সকালে কলকাতায় এসে পৌঁছেই জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন , শুধু মেয়ের সঙ্গে দেখা করতে তিনি শহরে এসেছেন। বিজেপিতে যোগ দিতে নয়। এদিকে, জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল ছাড়তেই জল্পনা শুরু হয়েছে বিজেপিতে তাঁর যোগদানের সম্ভাবনা ঘিরে। এমন এক পরিস্থিতিতে বিজেপির অন্দরে কী ঘটছে দেখা যাক।

সায়ন্তনের বার্তা
এদিকে, জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে আসানসোলের বিজেপি কর্মীদের মধ্যে একাধিক ইস্যুতে জিতেন তিওয়ারির বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। সেই ইস্যু নিয়ে বাবুল ইতিমধ্যেই মুখ খুলেছেন । এরপর দলের নেতা সায়ন্তন বসু বলেন, জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে একাধি ইস্যুতে সমস্যা রয়েছে ঠিকই। সমস্ত বিষয়গুলিই রিপোর্টের আকারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যাবে বলে ইঙ্গিত দেন সায়ন্তন বসু।

'দল সিদ্ধান্ত নেবে'
এদিকে, তৃণমূল ত্যাগী জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যাবেন কী না, তা নিয়ে প্রশ্ন করা হয় বঙ্গ বিজেপির প্রধান দিলীপ ঘোষকে। তিনি প্রশ্নের জবাবে বলেন, জিতেন্দ্র আসতে চাইলে তার সিদ্ধান্ত নেবে দল।

বাবুলের পাশে দিলীপ
এদিকে, জিতেন্দ্র তিওয়ারি দলে এলে তাকে খুব একটা সহজ মনে নিতে পারবেন না বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবলু সুপ্রিয়। এদিকে , সেই প্রেক্ষাপটে দিলীপ ঘোষ বলেন, 'আগে উন্নয়নের কাজ করতে দেননি জিতেন্দ্র। এমনকী চৌরাস্তায় তাঁর বুকে ইঁট মারা হয়েছে। সেই ঘটনা সকলেই জানেন। ফলে বাবুলের প্রতিক্রিয়া স্বাভাবিক। '

বাবুলের প্রতিক্রিয়া নিয়ে জিতেন্দ্রর বক্তব্য়
এদিকে, বাবুলের প্রতিক্রিয়া নিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, হ্যাঁ বাবুলের সঙ্গে সম্পর্ক খারাপ রয়েছে। তৃণমূলের প্রধান হিসাবে এমন অনেক কাজ করতে হয়েছে, যাতে বাবুল সুপ্রিয়দের খারাপ লাগতেই পারে। বাবলুরে লোকজন আমার নামে অভিযোগ করেছেন। ফলে আমি তো দায় থেকে সরতে পারিনা। তাই বাবুলের অভিযোগ ঠিকই।
অমিত শাহের কলকাতায় সফরের দিনেই শহরে জিতেন্দ্র, কোন পথে এগোচ্ছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক












Click it and Unblock the Notifications