শুভেন্দুর ভারতমাতা জিন্দাবাদ স্লোগানে খুশি! 'দমবন্ধ হওয়া' তৃণমূল নেতাদের কোন বার্তা দিলীপ ঘোষের

শুভেন্দু অধিকারীর (subhendu adhikari) ভারতমাতা জিন্দাবাদ স্লোগানে খুশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তিনি বলেন, পরিবর্তন শুরু হয়েছে। বিহারে এনডিএ-র জয় প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, প

শুভেন্দু অধিকারীর (subhendu adhikari) ভারতমাতা জিন্দাবাদ স্লোগানে খুশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তিনি বুধবার বলেন, পরিবর্তন শুরু হয়েছে। বিহারে এনডিএ-র জয় প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পশ্চিম দিক থেকে জয়ের পর এবার পূর্বের পালা।

বর্ডারে এসে গিয়েছে

বর্ডারে এসে গিয়েছে

বিহারের ফল নিয়ে কোন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে, প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিজেপি পশ্চিম দিক থেকে যাত্রা শুরু করেছে। পূর্বের দিকে আসছে। মধ্যে উত্তর পূর্বও হয়েছে। এবার পালা পূর্বের। বর্ডারে পরিবর্তন সাধারণ মানুষের মনে দোলা লেগেছে। তিনি বিজেপির নতুন স্লোগানের কথা উল্লেখ করেন। বলেন এবার বাংলা, পারলে সামলা। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক মিহির গোস্বামীর বিদ্রোহ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়ে তৃণমূলের অভ্যন্তরের ব্যাপার। নিশীথ প্রামাণিকে মিহির গোস্বামীর বাড়িতে যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিজয়ার পর গিয়েছেন, কুশল বিনিময় করেছেন। অনেক খবর আসছে। অনেক নেতা, মন্ত্রী বিধায়ক বলতে শুরু করেছেন, তাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। বিজেপির তরফ থেকে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। খোলা হাওয়ায় শ্বাস নিন, বিজেপিতে আসুন। বাংলার পরিবর্তন করুন। দিলীপ ঘোষ বলেন, তারা বাংলার পরিবর্তন করতে চাইছেন, উন্নয়ন করতে চাইছেন। দিল্লির রাজত্ব বিকাশ যাত্রার সঙ্গে বাংলাকে যুক্ত করতে চাইছেন তারা।

প্রসঙ্গ শুভেন্দুর ভারতমাতা জিন্দাবাদ

প্রসঙ্গ শুভেন্দুর ভারতমাতা জিন্দাবাদ

এদিন দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারীর ভারতমাতা জিন্দাবাদ স্লোগান প্রসঙ্গে। তিনি বলেন, শুধু শুভেন্দু কেন সারা ভারতবাসীর ভারতমাতা কী জয় স্লোগান দেওয়া উচিত। তিনি কটাক্ষ করে বলেন, যাঁরা ভারতের বাইরে আছেন তাঁরা পর্যন্ত ভারত মাতা কী জয় বলেন, কিন্তু কিন্তু এই বাংলাতেই জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। বাংলাদেশের স্লোগান নিয়ে আসা হচ্ছে। সেই পরিবেশে বড় হওয়াতেই শুভেন্দু স্লোগান নতুন লাগছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষও বলতে শুরু করেছে। জয় শ্রীরামও বলছে। পরিবর্তন শুরু হয়েছে।

কোচবিহারে প্রাতর্ভ্রমণ করে খুশি দিলীপ

কোচবিহারে প্রাতর্ভ্রমণ করে খুশি দিলীপ

কোচবিহারে প্রাতর্ভ্রমণ করে খুশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি কোচবিহারে শহরে রাস্তায় প্রাতর্ভ্রমণ করেন। পরে চা চক্রে তিনি বলেন, কোচবিহারের প্রাকৃতিক পরিবেশ খুব ভাল। রাস্তাঘাট খোলা। শহরের দিঘিতে হাঁটতে হাঁটতে ঘোরা। অনেকের সঙ্গে দেখা হয়ে গেল। কুশল বিনিময়ও হয়েছে। কোচবিহার কোবিহারের মতোই আছে। এলে একটা আলাদা অনুভূতি হয় বলে তিনি জানিয়েছেন। প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, পুরনো লোকেদের সঙ্গে দেখা হয়েছে, কুশল বিনিময়ও হয়েছে।

স্বাস্থ্যের প্রতি আগ্রহ বেড়েছে

স্বাস্থ্যের প্রতি আগ্রহ বেড়েছে

এদিন দিলীপ ঘোষ ছিলেন খোশ মেজাজে। তিনি বলেন, করোনা কালে মানুষের স্বাস্থ্যের প্রতি আগ্রহ বেড়েছে। তিনি বলেন, বাংলার মানুষ কিছুটা অলস। ব্যায়াম ইত্যাদি করতে চায় না। তিনি বলেন, সকালে উঠে বারান্দায় বসে চা খেতে ভালবাসেন সাধারণ মানুষ। তিনি এব্যাপারে কোচবিহার শহরের সাধারণ মানুষের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, করোনায় ইমিউনিটি পাওয়ার বাড়াতে ব্যায়াম, প্রাণায়ামের দরকার আছে। তিনি বলেন স্বাস্থ্য না থাকলে কোনও কাজই করা যায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+