কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের দিলীপ ঘোষের
কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের দিলীপ ঘোষের
বক্তব্য বিকৃতি করে মিথ্যা অপপ্রচারের অভিযোগে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে ফৌজদারী ধারায় মানহানির মামলা দায়ের করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা খড়্গপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

গত ৭ নভেম্বর কাকলি ঘোষ দস্তিদার একটি টুইট করেন। দিলীপ ঘোষের আইনজীবীর অভিযোগ, রাজ্য সভাপতির মন্তব্য উদ্ধৃত করা টুইটে লেখা ছিল, 'নাগরিকত্ব নিয়ে মতুয়ারা যদি বেশি কথা বলে তবে মতুয়াদের ভোট আমাদের চাই না। মতুয়ারা নাগরিকত্ব নিয়ে বিজেপিকে ব্ল্যাকমেল করছে, মতুয়া ভোট আমাদের চাই না।'
আইনজীবীর দাবি, কাকলি ঘোষ দস্তিদারের টুইটে উল্লেখিত মন্তব্য তাঁর মক্কেলের নয়। এটি সম্পূর্ণ মিথ্যে, অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হবে তার মক্কেলকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে কাকলি ঘোষ দস্তিদারকে নোটিশ পাঠিয়ে ৩ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়। কিন্তু তা সত্বেও তিনি কোন রকম ভাবে কোন ক্ষমা চাননি তাই তার বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications