ভাল নেই তৃণমূলের লোকেরা! রাজ্যের অবস্থা তালিবান থেকেও ভয়ঙ্কর, বিস্ফোরক দিলীপ ঘোষ
ভাল নেই তৃণমূলের লোকেরা! রাজ্যের অবস্থা তালিবান থেকেও ভয়ঙ্কর, বিস্ফোরক দিলীপ ঘোষ
সোনারপুরে চায়ে পে চর্চায় ঘিরে ব্যাপক সাড়া দিলীপ ঘোষকে ঘিরে। এদিন সেখানেই তিনি বলেন, রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গের অবস্থা তালিবানদের থেকেও ভয়ঙ্কর। তৃণমূলের উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে দেন দিলীপ ঘোষ। বলেন তারা ভাল নেই।

তৃণমূলের লোকেরা ভাল নেই
এদিন সোনারপুরে চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের লোকেরা ভাল নেই। হাসতে হাসতে তিনি বলেন, তাদের এখন খালি সিবিআই আর ইডির ভয়। তিনি বলেন, বাড়িতে খালি চিঠি আসছে।

সব বেরোবে
কটাক্ষ করে তিনি বলেন, যত রেশনের চাল আম্ফানের টাকা খেয়েছে, সব বেরোবে। তাই তৃণমূল চিন্তায় আছে। কিন্তু বিজেপির কোনও চিন্তা নেই।

রাজ্যে মহিলারা অসুরক্ষিত
এদিন দিলীপ ঘোষ অভিযোগ করেন রাজ্যে মহিলারা অসুরক্ষিত। তিনি বলেন, প্রতিদিনই ধর্ষণ, খুন, জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। মঙ্গলবার বিষ্ণুপুরে তৃণমূল নেত্রীর ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, রাজ্যে তৃণমূল ভয় দেখিতে, মেরে ক্ষমতায় থাকতে চাইছে।

তালিবানদের থেকেও ভয়ঙ্কর অবস্থা
দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির সমাবলোচনা করেন। তিনি বলেন, রাজ্যের অবস্থা তালিবানদের থেকেও ভয়ঙ্কর। তিনি বলেন, তালিবানরা প্রকাশ্যে মহিলাদের হত্যা করেছে। পশ্চিমবঙ্গেও এখন তাই হচ্ছে।












Click it and Unblock the Notifications