বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের আশঙ্কা, কৃষিক্ষেত্রে ফসল সুরক্ষা নিয়ে বড়সড় নির্দেশিকা জারি

সুপার সাইক্লোন আমফানের জেরে মাইলের পর মাইল চাষের জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু মানুষ গৃহহীন হয়েছেন সেবার। বহুজনের একমাত্র সহায় সম্বল থাকা চাষের জমি চোখের নিমেষে তছনছ হয়ে যায়। সেই করাল-ভয়ঙ্কর স্মৃতি বুকে নিয়ে এবার ঘূর্ণিঝড় ইয়াস আসার আগে কৃষি দফতরের তরফে বড়সড় বার্তা জারি হল।

ইয়াসের আছড়ে পড়ার আশঙ্কা কবে?

ইয়াসের আছড়ে পড়ার আশঙ্কা কবে?

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ২২ মে নাগাদ উত্তর আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙঅগোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। পরবর্তীকালে ২৪ মে তা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। যে ঝড় ইয়াস নাম নিয়ে আছড়ে পড়বে। এখনও পর্যন্ত খবর, আগামী ২৬ মে ইয়াস আছড়ে পড়তে চলেছে বাংলার বুকে।

ধান কেটে ফেলার নির্দেশ

ধান কেটে ফেলার নির্দেশ

কৃষি দফতরের তরফে জানানো হয়েছে, যে সমস্ত কৃষকদের মাঠে পাকা ধান রয়েছে, তাঁরা যেন সাইক্লোন আসার আগে সত্ত্বর তা কেটে ফেলেন। শুধু তাই নয়, সত্ত্বর তা গোডাউনে রেখে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তৈলবীজ ডালশস্য , দ্রুত কেটে ঝেড়ে ফেলার বার্তা দেওয়া হয়েছে কৃষি দফতরের তরফে।

জমিতে জল ঢোকা নিয়ে নির্দেশ

জমিতে জল ঢোকা নিয়ে নির্দেশ

কৃষি দফতর জানিয়েছে তিল ও পাটের জমিতে যাতে জল দ্রুত বের করা যায়, তার জন্য আগে থেকে বন্দোবস্ত করতে হবে। সবজির মাচা, পানের বোরোজ শক্ত করে বেঁধে রাখতে হবে। যাতে ঝড়ে সহজে না পড়ে যায়। সবজির জমি থেকে জল দ্রুত বের করে ফেলার ব্যবস্থা করতে হবে।

 ঝড় কেটে যাওয়ার পর কোন বন্দোবস্ত করতে হবে?

ঝড় কেটে যাওয়ার পর কোন বন্দোবস্ত করতে হবে?

নির্দেশিকায় জানানো হয়েছে ঝড় কেটে যাওয়ার পর সবজির জমিতে প্রয়োজনে ছত্রাক নাশক স্প্রে করতে হবে। তলা বা পেঁপের মতো গাছ যাতে ঝড়ে ভেঙে না পড়ে, তার জন্য ব্যবস্থা নিতে হবে। এছাড়াও ইয়াসের দাপটের মধ্যেও কোভিড ১৯ এর সমস্ত বিধি মেনে কৃষকদের চলার নির্দেশিকা জারি করেছে সংশ্লিষ্ট দফতর।

Recommended Video

ইয়াস সাইক্লোন নিয়ে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? |Oneindia Bengali

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+