সোমবার থেকেই জানান দেবে ইয়াস, বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, আগেই সতর্ক করল হাওয়া অফিস
সোমবার থেকেই জানান দেবে ইয়াস, বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, আগেই সতর্ক করল হাওয়া অফিস
ধেয়ে আসছে ইয়াস। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে েসটি। সোমবার থেকেই বঙ্গবাসীকে জানান দিতে শুরু করবে ইয়াস। আলিপুর আবহাওয়া দফতর আগে থেকেই সতর্ক করে জানিয়েছে সোমবার থেকে আকাশের মুখ ভার হবে উপকূলবর্তী জেলাগুলিতে। তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। থাকবে ঝোড়ো হাওয়া।

আসছে ঘূর্ণিঝড় ইয়াস
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস । তাউকটের মতোই তীব্র গতি নিয়ে এগিয়ে আসছে সে। ২৫ থেকে ২৬ তারিখের মধ্যে দিঘা এবং পারাদ্বীপের মাঝে কোনও একটি জায়গায় ল্যান্ডফল করার কথা ঘূর্ণিঝড়টির। বঙ্গোপসাগরে আন্দামানের কাছে এখন অবস্থান করছে সেটি। ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ইয়াস। আগামী ২ দিন সেটি আরও শক্তিবৃদ্ধি করে ঘূর্ণাবর্তে পরিণত হবে।

সোমবার থেকেই নামবে বৃষ্টি
এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে অবস্থান করলেও ধীরে ধীরে সেটি এগিয়ে আসছে। তার প্রভাব দেখা দিতে শুরু করবে সোমবার থেকে। সোমবার থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলায় গুলিতে বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। সকালের দিকে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। বিকেল থেকে হাওয়ার দাপট বাড়বে। হাওয়ার গতিবেগ বেড়ে ৭০ থেকে ৮০ কিলোমিটার হয়ে যাবে।

কবে ল্যান্ডফল
আবহাওয়া দফতর জানিয়েছে ২৬ তারিখ দিঘা এবং পারাদ্বীপের মাঝে কোনও একটি জায়গায় আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় ইয়াসের। সেকারণেই এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। এছাড়া সুন্দরবন, দুই ২৪ পরগনা, কলকাতা শহরেও ইয়াসের প্রভাব পড়বে। তবে আম্ফান যেমন শহরের উপর দিয়ে বয়ে িগয়েছিল। ইয়াস কলকাতা শহরে সেই তাণ্ডব চালাবে না। তবে ২৩-২৪ তারিখ থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

প্রস্তুত প্রশাসন
আম্ফানের থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই প্রস্তুত রাজ্য সরকার। জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে সব প্রস্তুত রাার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভাও সব প্রস্তুতি সেরে রেখেছে। পুরসভা এবং জেলা প্রশাসনের সব কর্মী ও আধিকারীকদের ছুটি বাতিল করা হয়েছে। বিদ্যুৎ এবং পানীয় জল পরিষেবার জন্য কলকাতা শহরে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications