Cyclone Mocha: দানব মোখার তাণ্ডবের মাঝেই বড় খবর, কী জানাল হাওয়া অফিস
ঘূর্ণিঝড় মোখা তাণ্ডব শুরু করে দিয়েছে বাংলাদেশের কক্সবাজারে। তার মাঝেই আবার সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। মোখা একদিকে যেমন ধংসলীলা চালাচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারে। অন্যদিকে সেরকমই বর্ষার বৃষ্টি এগিয়ে নিয়ে আসছে।
মোখার কারণে বর্ষার বৃষ্টি এগিয়ে আসবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ১৭ মে থেকেই কলকাতায় শুরু হয়ে যাবে ঝড়-বৃষ্টি। কলকাতা সহ বাংলাদেশ সংলগ্ন জেলা গুলিতে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

মোখার কারণে এগিয়ে আসবে বর্ষা। তবে তার আগে এক চোট দহন হবে রাজ্যে। মোখা তৈরি হওয়ার সময় যেমন প্রচণ্ড গরমে জেরবার হয়েছিলেন রাজ্যবাসী। তাপমাত্রা চড়েছিল ৪০ ডিগ্রিতে। কলকাতা সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে নতুন করে শুরু হয়েছিল তাপপ্রবাহ। তার দাপট থেকে কিছুটা রেহাই মিলেছে। গত ২ দিন ধরে তাপমাত্রা একটু কমেছে রাজ্যে।
মোখার তাণ্ডব শেষ হতেই ফের দহন বাড়বে রাজ্যে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। ৫ ডিগ্রি পর্যন্ত চড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা। ফের শুরু হবে তাপপ্রবাহ। তাপমাত্রা আবারও ৪০ ডিগ্রিতে চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকে সেই তাপপ্রবাহ আরও বেড়ে যাবে। সেটা থামবে গিয়ে ১৭ তারিখ থেকে। ১৬ তারিখ থেকেই আবহাওয়া বদল হতে শুরু করবে।

কলকাতা সহ বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একাধিক জেলায় চলছে ঝড়-বৃষ্টি। বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমার সংলগ্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে মোখা। একাধিক গাছ উপড়ে পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত সেখানকার মানুষ। যদিও তাঁদের আগেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ঘূর্ণি ঝড় মোখা ১১.৩০ ল্যান্ড ফল শুরু হয়েছে, এক দু ঘন্টার মধ্যে শেষ হবে। এই ঘুমিঝোর মোখার ফলে আন্দামান এ বর্ষা এগিয়ে আসবে প্রবেশ করার সময় ১৮০ -১৯০ ও গাস্টিং ২২০। মায়নমার এ প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। আজ আমাদের রাজ্যে শুষ্ক থাকবে। শুধু ১৬-২০ দক্ষিণ বঙ্গে ১৭-২০ ঝড় বৃষ্টি শুরু হবে সাথে বজ্র পাত থাকবে। ১৬ তারিখ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান তাপমাত্রা ৪০ ডিগ্রি হতে পারে। ১৭ তারিখ থেকে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে ঝড় বৃষ্টি হবে, বেশি বৃষ্টি হবে বাংলাদেশ লাগোয়া জেলা গুলিতে।












Click it and Unblock the Notifications