সৌরভের বাড়িতে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য! ক্রিকেট না রাজনীতি, উপদেশ নিয়ে জল্পনা
সৌরভের বাড়িতে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য! ক্রিকেট না রাজনীতি, উপদেশ নিয়ে জল্পনা
প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বাড়িতে গিয়ে দেখা করলেন শিলিগুড়ি পুর প্রশাসক তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। এদিন তিনি ফেসবুক পোস্ট করে বলেছএন সৌরভ গার্ঙুলির বাড়িতে বসে, সৌরভ আর ডোনার সঙ্গে অনেক গল্প হল। তাঁর মতো সৌরভের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়।

সৌরভের বাড়িতে অশোক ভট্টাচার্য
দীর্ঘদিন পরে সৌরভ গাঙ্গুলির বেহালার বাড়িতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমানে শিলিগুড়ির পুরপ্রশাসক অশোক ভট্টাচার্য। এদিন তিনি ফেসবুক পোস্ট করে এই কথা জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, শিলিগুড়ির খবর, ক্রিকেট নিয়ে আলোচনা হল। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা, সে প্রশ্ন সৌরভ করেছেন বলে জানিয়েছেন অশোক ভট্টাচার্য।

সৌরভকে নিয়ে জল্পনা
দিন কয়েক আগে সৌরভ দেখা করেছিলেন, রাজ্যপালের সঙ্গে। সেই সময় কোনও কোনও মহল থেকে বলা হয় সৌরভ বিজেপিতে যোগ দিতে চলেছে। রাজভবনে যাওয়া প্রসঙ্গে সৌরভ জানিয়েছিলেন, তিনি সৌজন্য সাক্ষাত করতে রাজভবনে গিয়েছিলেন। অন্যদিকে রাজ্যপাল জগদীপ ধনখড়ও জানিয়েছিলেন, তিনি সৌরভের আমন্ত্রণে ইডেনে খেলা দেখতে যাবেন। তারপর সৌরভ যান দিল্লিতে। সেখানে তাঁর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর দেখা হয়। সেই সময় সৌরভের বিজেপিতে যোগদানের জল্পনা আরও তীব্র হয়ে ওঠে। যদিও সৌরভ সেইসব জল্পনা উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে এব্যাপারে বিজেপির তরফেও সেরকম কিছু বলা হয়নি। তবে দিলীপ ঘোষ বলেছিলেন, সফল ব্যক্তিদের রাজনীতিতে আসা উচিত। বিজেপি সবাইকে নিতে তৈরি বলেও মন্তব্য করেছিলেন তিনি।

সৌরভের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত হবে না
এদিন ফেসবুক পোস্টে অশোক ভট্টাচার্য বলেছেন, রাজনীতির কথা প্রসঙ্গে তাঁর মত,ওর রাজনীতিতে যুক্ত না হওয়া, তাও বলেছেন । কথা প্রসঙ্গে তিনি বলেছেন, ক্রিকেট ওকে জন প্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে । দেশের মানুষ চায় তা যেন অব্যাহত থাকে । ওর সাথে শিলিগুড়ির ক্রিকেট নিয়েও কথা হয় । ও সব রকম সহযোগিতা করবে বলে জানিয়েছেন অশোক ভট্টাচার্য। এসব নিয়ে কথা বলতে সৌরভ শিলিগুড়িতে যাবেন বলেও জানিয়েছেন। অশোক ভট্টাচার্য জানিয়েছেন, সেই সময় সৌরভ তাঁর বাড়িতে গিয়ে কাকিমার সঙ্গে দেখা করে আসবে বলে জানিয়েছে।

সৌরভের সঙ্গে অশোক ভট্টাচার্যের সম্পর্ক দীর্ঘ দিনের
প্রসঙ্গত সৌরভ গাঙ্গুলির সঙ্গে অশোক ভট্টাচার্যের সম্পর্ক দীর্ঘ দিনের। একেবারের রাজ্যে বাম শাসনের সময় থেকে। দল থেকে বাদ পড়াই হোক কিংবা অন্য কোনও বিষয় সবসময়ই সৌরভ গাঙ্গুলিরে পাশে থেকেছেন বাম নেতা অশোক ভট্টাচার্য। বিসিসিআই সভাপতি হওয়ার পরে সৌরভকে অভিনন্দন জানিয়েছিলেন অশোক ভট্টাচার্য। এবছরের শুরুতে শিলিগুড়িতে ডেঙ্গি নিয়ে সচেতনতার প্রচারে গিয়েছিলেন সৌরভ। পাশাপাশি দুর্গাপুজোর চতুর্থীতে বর্তমান প্রেক্ষাপট নিয়ে অশোক ভট্টাচার্যের লেখা বই উদ্বোধন করেছিলেন সৌরভ গাঙ্গুলি।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications