বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ফের বাড়ল করোনাজয়ীর থেকে, মৃত্যু মিছিল অব্যাহত

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ফের বাড়ল করোনাজয়ীর থেকে, মৃত্যু মিছিল অব্যাহত

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ফের বাড়ল করোনাজয়ীর থেকে। মঙ্গলবার করোনার টেস্টিং বাড়তেই দৈনিক সংক্রমণ ফের ২০ হাজারের দিকে এগিয়ে গেল। করোনায় সুস্থতার সংখ্যার থেকেও এদিন বেশি করোনা সংক্রমণ। গত দুদিন কমেছিল করোনা সক্রিয়ের সংখ্যা। এদিন করোনা সক্রিয়ের সংখ্যা ফের বাড়ল বাংলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৯৪২৮ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১১ লক্ষ ৫২ হাজার ৪৩৩ জন। এদিন ১৯৪২৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লক্ষ ৭১ হাজার ৮৬১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫৭৬। এদিন মৃত্যু হয়েছে ১৪৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১১ লক্ষ ৭১ হাজার ৮৬১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৩১ হাজার ৭৯৩ জন। এদিন ২৩২ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৯৪২৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯০৫০ জন। মোট করোনা মুক্ত হলেন ১০ লক্ষ ২৬ হাজার ৪৯২ জন। সুস্থতার রেট হয়েছে ৮৭.৬০ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ১৫ লক্ষ ৬৭ হাজার ৯৯৯। ১১৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১২৮৫৩৩। এদিন টেস্টিং হয়েছে ৬৭৬২৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ১০.১৩ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ২৬১৭৫৮। এদিন ৩৭৮৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২৫০৪৫৩। জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪১১৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১১৭০ জন বেড়ে হয়েছে ৭১৯৯৮। হাওড়ায় আক্রান্ত ৭১৩০৯। এদিন আক্রান্ত হয়েছেন ১২২০ জন। হুগলিতে ১১৪৫ জন বেড়ে আক্রান্ত ৬০৪৪৮ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+