শীতেও দাপাতে পারে করোনা ভাইরাস! এখন থেকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা

শীতেও দাপাতে পারে করোনা ভাইরাস! এখন থেকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া শুরু করলেন মমতা

করোনার সংক্রমণ কমার লক্ষণ নেই রাজ্যে। মাঝে অক্টোবর বাদ দিলেই শুরু হয়ে যাবে শীতের মরশুম। অনেকে বলছেন, শীতে আরও সক্রিয় হয় মারণ করোনা ভাইরাস। তারই মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন ৫ লক্ষ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট কিনতে। অনেকেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

ঠাণ্ডায় বাড়ে করোনার প্রকোপ, মত বিশেষজ্ঞদের একাংশের

ঠাণ্ডায় বাড়ে করোনার প্রকোপ, মত বিশেষজ্ঞদের একাংশের

ঠাণ্ডায় করোনার প্রকোপ বাড়ে এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের। দেখা গিয়েছে চিন থেকে ইউরোপের বিভিন্ন দেশে করোনা ছড়িয়েছে শীতের সময়ে। ইউরোপের শীতের আবহাওয়া। সেখানকার বেশ কিছু জায়গায় সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে।

 রেকর্ড সংখ্যক কিটের অর্ডার

রেকর্ড সংখ্যক কিটের অর্ডার

সূত্রের খবর অনুযায়ী, স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই আগামী ৩ মাসের জন্য ৫ লক্ষ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট কিনতে দরপত্র আহ্বান করেছে। যা রেকর্ড বলেই স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

 রাজ্য সরকারের আগাম প্রস্তুতি

রাজ্য সরকারের আগাম প্রস্তুতি

স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বলছেন, শীত পড়লেই সংক্রমণ বাড়তে পারে। তার দিকে খেয়াল রেখেই আগাম প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকার।

রাজ্যে মঙ্গলবার পর্যন্ত ৩০ লক্ষ কোভিড টেস্ট

রাজ্যে মঙ্গলবার পর্যন্ত ৩০ লক্ষ কোভিড টেস্ট

স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত রাজ্যে প্রায় ৩০ লক্ষ কোভিড টেস্ট করা হয়েছে। এর মধ্যে রাজ্যে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩১ হাজার ৪৮৪ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+